এক্সপ্লোর

Purba Bardhaman News: মেমারীতে দিদির পচাগলা দেহ আঁকড়ে বোন, মৃতদেহর সঙ্গে একই বিছানায় দিনযাপন

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, মেমারীর কৃষ্ণবাজার কলেজমোড় এলাকায় একটি ভগ্নপ্রায় দোতলা বাড়িতে একসঙ্গে থাকতেন দুই বোন সুপ্তিকণা ও মুক্তিকণা কোলে। বিশেষ প্রয়োজন ছাড়া দুজনেই ঘর থেকে বেরতেন না।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার মেমারীতে (memari)। দিদির পচাগলা দেহ আঁকড়ে বেশ কয়েকদিন একই বাড়িতে একই বিছানায় রাত্রিযাপন বোনের। ঘটনাটি ঘটেছে মেমারী থানার কৃষ্ণবাজার কলেজমোড় এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, মেমারীর কৃষ্ণবাজার কলেজমোড় এলাকায় একটি ভগ্নপ্রায় দোতলা বাড়িতে একসঙ্গে থাকতেন দুই বোন সুপ্তিকণা ও মুক্তিকণা কোলে। বিশেষ প্রয়োজন ছাড়া তাঁরা দুজনেই ঘর থেকে বেরতেন না। তাঁদের বাইরে একেবারেই খুব একটা দেখা যেত না। শুধু তাই নয়, প্রতিবেশীদের সঙ্গেও সম্পর্ক ভালো ছিল না। প্রতিবেশীদেরকেও তাঁরা ঘরে ঢুকতে দিতেন না। গত বেশ কয়েকদিন ধরেই এলাকায় দেখা যায়নি দুই বোনকে। বাড়ি থেকে তাঁদের একবারও বেরতে দেখেননি প্রতিবেশীরা। তারইমধ্যে দুই বোনের ঘর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরতে থাকে। দুর্গন্ধে প্রতিবেশীদের এলাকায় টেকা সমস্যার হচ্ছিল। সন্দেহ হওয়ায় তাঁরাই প্রথমে খবর দেন পুলিশকে। পুলিশ এসে তাঁদের বাড়িতে গেলে দেখা যায়, বড় দিদি সুপ্তিকণা মারা গিয়েছেন। আর তাঁর পচাগলা মৃতদেহ আঁকড়ে ধরে রয়েছেন বোন মুক্তিকণা। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বেশ কয়েকদিন আগেই মারা গিয়েছেন সুপ্তিকণা। দিদির মৃত্যুর পর তাঁর মৃতদেহর সঙ্গে একই বিছানায় ছিলেন বোন। দ্রুত পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কী কারণে মৃত্যু হয়েছে বড় বোনের, তা জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে। তার সঙ্গে মৃতার বোনেরও চিকিৎসা শুরু করান হয়েছে বলে জানা যাচ্ছে,।

আরও পড়ুন - Purba Bardhaman News: ‘ভোটের লাড্ডু, খেলেও পস্তাতে হয়, না খেলেও’, বিজয়ী কংগ্রেস কাউন্সিলরের মিষ্টি বিলিকে ঘিরে তিক্ততা

প্রতিবেশীরা আরও জানাচ্ছেন, প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করা তো দূর, বাড়িতে ইলেকট্রিক ছিল না দুই বোন সুপ্তিকণা ও মুক্তিকণার। জলের লাইনও ব্যবহার করতেন না তাঁরা। রাতে মোমবাতির আলো ব্যবহার করতেন। শীত, গ্রীষ্ম, বর্ষা সমস্ত সময়ই তাঁদের বাড়ির সমস্ত দরজা জানালা বন্ধ করা থাকত। কখনও কখনও খাবার ও জল নেওয়ার জন্য তাঁরা বাড়ি থেকে বেরতেন। তাও বড় দিদি সুপ্তিকণাকে দেখাই যেত না। বোন মুক্তিকণা কখনও কখনও বাইরে আসতেন। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
Ayushman Bharat Card: সঙ্গে কেন্দ্র কিংবা রাজ্যের স্বাস্থ্য বিমা কার্ড নেই ? কীভাবে চিকিৎসা পাবেন হাসপাতালে ? জেনে নিন
Ayushman Bharat Card: সঙ্গে কেন্দ্র কিংবা রাজ্যের স্বাস্থ্য বিমা কার্ড নেই ? কীভাবে চিকিৎসা পাবেন হাসপাতালে ? জেনে নিন

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget