এক্সপ্লোর

Malda News: ইংরেজবাজারে জেলা নেতৃত্বের বৈঠকে ব্রাত্য কৃষ্ণেন্দু! অন্তর্দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ বিজেপি-র

Malda News: গত বিধানসভা নির্বাচনে ইংরেজবাজার পুরসভার ২৯টি ওয়ার্ডের মধ্যে ২২টি ওয়ার্ডে ভরাডুবি হয়েছে তৃণমূলের।

করুণাময় সিংহ, মালদা: গোটা রাজ্যে বিপুল জনসমর্থন পেলেও, ইংরেজবাজার (English Bazar) থেকে কার্যত খালি হাতেই ফিরতে হয়েছিল। বিধানসভা নির্বাচনের সেই খামতি পুরভোটে (WB Municipal Polls 2022) মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ রয়েছে দলের। কিন্তু পুরভোট যত এগিয়ে আসছে, ততই প্রকট হচ্ছে দলের অন্তর্দ্বন্দ্ব। এ বার এলাকার ডাকসাইটে নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে (Krishnendu Narayan Choudhury) বাদ দিয়েই পুরভোটের রণকৌশল তৈরির বৈঠক সম্পন্ন করার অভিযোগ জেলার তৃণমূল (TMC) নেতৃত্বের বিরুদ্ধে।

পুরভটের রণকৌশল তৈরি করতে ওয়ার্ড কোঅর্ডিনেটর এবং ওয়ার্ড সভাপতিদের নিয়ে জরুরি বৈঠক করেন মালদা (Malda News) তৃণমূল জেলা নেতৃত্ব।মালদা জেলা পরিষদের বিনয় সরকারের অতিথি নিবাসে ওই বৈঠকে ছিলেন রাজ্যের সেচ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন-সহ জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি। কিন্তু বৈঠকে দেখা যায়নি কৃষ্ণেন্দুকে। তাঁর না থাকা নিয়ে জল্পনার মধ্যে কৃষ্ণেন্দু জানালেন, তাঁকে বৈঠকে ডাকাই হয়নি।  

এবিপি আনন্দকে কৃষ্ণেন্দু জানান, তিনি সুস্থ রয়েছেন। কোর্টের কাজকর্ম করেছেন। আমন্ত্রণ না জানালে আগন্তুকের মতো বৈঠকে যাবেন না তিনি। কৃষ্ণেন্দু বলেন, ‘‘ভেলকিবাজির চালে দল চলছে।’’ যদিও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে পাল্টা দাবি করেছেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুল। তিনি বলেন, ‘‘অসুস্থতার কারণে কৃষ্ণেন্দুবাবু বৈঠকে হাজির হতে পারেননি।’’ কৃষ্ণেন্দুর অনুপস্থিতি নিয়ে মন্তব্য না করলেও, সাবিনার দাবি, পুরভোটের আগে দলকে চাঙ্গা করতেই বৈঠক ডাকা হয়েছিল। বিধানসভা নির্বাচনে সেখানে ভরাডুবির জন্য দলের সাংগঠনিক দুর্বলতাকে দায়ী করেন তিনি।

আরও পড়ুন: Birbhum News: দুবরাজপুরেও ভাঙন, একসঙ্গে পদ ছাড়লেন ৩০ বিজেপি নেতা

এই গোটা ঘটনায় অস্বস্তি বেড়েছে তৃণমূলের। তা নিয়ে তাদের কটাক্ষ করেছে বিজেপি-ও। দক্ষিণ মালদায় বিজেপি-র সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথি ঘোষ বলেন, ‘‘নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা নিয়েই  গন্ডগোল। সাত বছরে যে ভাবে তৃণমূল পুরসভা চালিয়েছে, তাতে মানুষ ওঁদের থেকে মুখ ফিরিয়ে নেবেন।’’

গত বিধানসভা নির্বাচনে ইংরেজবাজার পুরসভার ২৯টি ওয়ার্ডের মধ্যে ২২টি ওয়ার্ডে ভরাডুবি হয়েছে তৃণমূলের। বরং সেখানে ভাল ফল করেছে বিজেপি। এমন অবস্থায় দলের প্রতি মানুষের আস্থা ফেরাতে বদ্ধপরিকর তৃণমূল নেতৃত্ব। কিন্তু দলের অন্তর্দ্বন্দ্ব তাঁদের অস্বস্তি বাড়িয়ে চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget