এক্সপ্লোর

Birbhum News: দুবরাজপুরেও ভাঙন, একসঙ্গে পদ ছাড়লেন ৩০ বিজেপি নেতা

Birbhum News: আসন্ন পৌরসভার নির্বাচন থেকেও নিজেদের নাম তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন সকলকে।

এরশাদ আলম, দুবরাজপুর: পান থেকে চুন খসলেই হোয়াটসঅ্যাপ গ্রুপ (WhatsApp Group) ছেড়ে বেরিয়ে যাচ্ছেন দলের নেতারা। তা রুখতে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপই বন্ধ করে দিয়েছিলেন জেলা বিজেপি (BJP) নেতৃত্ব। তার পরেও বীরভূমে গেরুয়া শিবিরে (Birbhum BJP) ভাঙন ঠেকানো গেল না। বরং একদিনে সেখানে জেলা কমিটির সদস্য থেকে শুরু করে দুবরাজপুর (Dubrajpur) শহরের বিজেপি সভাপতি, বুথ সভাপতি-সহ মোট ৩০ জন পদাধিকারী নিজ নিজ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। একই সঙ্গে আসন্ন পৌরসভার নির্বাচন থেকেও নিজেদের নাম তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন সকলকে।

এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে বিজেপি-র জেলা কমিটির সদস্য প্রভাত চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা এবং দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা দলকে তৃণমূলের হাতে বিক্রি করে দিয়েছেন। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে নিজেদের ইচ্ছা মতো দলকে পরিচালনা করছেন। তার জন্যই পৌরসভা নির্বাচনের আগে একে একে সকলে সরে যাচ্ছেন।’’

বিজেপি-র দুবরাজপুর সহ-সভাপতি সন্দীপ আগরওয়াল বলেন, ‘‘তিন দিন আগে বিধায়ক এবং বর্তমান জেলা সভাপতি বৈঠক করেন। সেখানে একটি নির্বাচনী কমিটি তৈরি হয়। অথচ আমাদের তা নিয়ে কিছুই জানানো হয়নি। পরে দেখলাম, কমিটিতে এমন ব্যক্তিদের নাম রয়েছে, যাঁরা কোনও দিন মাঠে-ময়দানে নেমে রাজনীতি করেননি। আমাদের তো মনে হচ্ছে, দলকে হারাতেই পুরনো কর্মীদের সরিয়ে অনভিজ্ঞ লোকেদের নিয়ে আসা হচ্ছে।’’

আরও পড়ুন: Dilip Ghosh Update: বিজেপি-তে নিরামিষ-আমিষ সব চলে, শান্তনুদের চড়ুইভাতি নিয়ে বললেন দিলীপ

কিন্তু যাঁর বিরুদ্ধে অভিযোগ, বিজেপি-র সেই দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহার বক্তব্য, ‘‘দলীয় নীতি মেনে যারা কাজ করেন, তাঁদের সর্বদা সম্মান দেওয়া হয়। যাঁরা তা মেনে চলবে না, তাঁরা নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারেন। আমরা কাউকে তাড়িয়েও দিইনি, চলে যেতেও বলিনি। দলে থাকতে হলে দলীয় নীতি মেনে চলতে হবে।’’

বিজেপি-র এই দ্বন্দ্ব নিয়ে তৃণমূল জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘ ধর্মীয় বিভেদ সৃষ্টি করে এবং অন্য একটা দলের সম্পর্কে কুৎসা রটিয়ে একটা দল দীর্ঘ দিন টিকে থাকতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং অনুব্রত মণ্ডলের সাংগঠনিক প্রভাব ভেঙে ফেলা এত সহজ নয়। আগে হোয়াসঅ্যাপ গ্রুপ ছাড়ছিলেন বিজেপি নেতারা, এখন দল ছাড়ছে।’’ বিজেপি থেকে যদি কেউ তৃণমূলে আসতে চান, তৃণমূলে আসতে চাইলে সকলকে স্বাগতও জানান তিনি।

 

সেরা শিরোনাম

West Bengal Monsoon : বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget