এক্সপ্লোর

Malda News:'আত্মরক্ষায় গুলি চালায় পুলিশ,' সাফাই মালদার পুলিশ সুপারের

Manikchak Incident: লোডশেডিংয়ের অভিযোগে অবরোধ চলাকালীন, পুলিশের গুলি। মালদার মানিকচকে আহত হয়েছেন দু'জন।

মালদা: পথ অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল মালদার মানিকচক। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, আহত হয়েছেন ২ গ্রামবাসী। ইটবৃষ্টিতে রক্তাক্ত আইসি সহ ৩ পুলিশকর্মী। ঘটনায় আটক করা হয়েছে ৫ জনকে। এনিয়ে মালদার পুলিশ সুপারের দাবি, আত্মরক্ষায় গুলি চালায় পুলিশ। 

রণক্ষেত্র মালদার মানিকচক: বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে পথ অবরোধ ঘিরে এভাবেই রণক্ষেত্র হয়ে উঠল মালদার মানিকচক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় বিদ্যুৎ বিভ্রাট চলছে।  প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মানিকচকের এনায়েতপুরে আগুন জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করেন বাসিন্দারা।  অবরোধ তুলতে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করে উল্টে দেয় উত্তেজিত জনতা।  খবর পেয়ে মানিকচকের আইসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।  অভিযোগ, আইসিকে আটকে রেখে মারধর করা হয়। ক্ষিপ্ত জনতার ছোড়া ইটের আঘাতে মাথা ফাটে আইসি সহ ৩ পুলিশকর্মীর। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পাল্টা গুলি চালানো হয়। আহত হন ২জন।

এদিন মালদার পুলিশ সুপার প্রদীপ যাদব বলেন, "পুলিশ আত্মরক্ষায় গুলি চালিয়েছে। তারপরও জনতা ঘরটিকে ঘিরে রেখেছিল। তারপরও পুলিশের যে আহত অফিসাররা ছিলেন, তাঁদের যেতে দেওয়া হয়নি। তারপর আমাদের এখান থেকে ফের বাহিনী পাঠানো হয়। তারা গিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে। তারপর মানিকচকের আহত IC, ASI এবং বাকিদের আঘাত লেগেছে।'' এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। মোথাবাড়ির তৃণমূল বিধায়ক এবং রাজ্য়ের মন্ত্রী সাবিনা ইয়াসমিনও বলেছেন, পুলিশের গুলি চালানোর ঘটনা তিনি সমর্থন করেন না। তিনি বলেন, "পুলিশ যে গুলি চালিয়েছে আমি অন্তত ব্য়ক্তিগতভাবে এই গুলি চালনাটাকে সমর্থন করিনা। তবে কোন পরিপ্রেক্ষিতে পুলিশ গুলি চালাতে বাধ্য় হয়েছে, সেটাও একটা ভাবার বিষয়। ''

বিদ্য়ুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বিবৃতি জারি করে দাবি করেছেন, এটি লোডশেডিং জনিত ঘটনা নয়। পশ্চিমবঙ্গের কোথাও কোনও লোডশেডিং হয়না। মাননীয়া মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বাংলার অভিধান থেকে লোডশেডিং নামক শব্দটি চিরতরে তুলে দিয়েছেন। নবান্ন সূত্রে খবর, এনিয়ে স্বরাষ্ট্র দফতর থেকে রিপোর্ট তলব করা হয়েছে পুলিশ সুপারের কাছে। জেলাশাসকের কাছে রিপোর্ট চেয়েছেন মুখ্যসচিব। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Dibrugarh Express Derailed: লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস, হেল্পলাইন নম্বর চালু করল রেল

সেরা শিরোনাম

Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget