এক্সপ্লোর

Malda News: গোষ্ঠীদ্বন্দ্বেই মালদায় তৃণমূল নেতা খুন? গ্রেফতার আরেক তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি

Dulal Sarkar News: তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি ও তাঁর দুই ভাই বীরেন্দ্রনাথ ও অখিলেশকে ইংরেজবাজার থানায় গতকাল বেলা ১২টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

করুণাময় সিংহ এবং ময়ূখ ঠাকুর চক্রবর্তী, মালদা: মালদায় তৃণমূল নেতা খুনে এবার গ্রেফতার তৃণমূল নেতা। তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করল পুলিশ। দুলাল সরকার খুনে তৃণমূল নেতা-সহ গ্রেফতার করা হয়েছে আরও ২ জনকে। 

এবার গ্রেফতার তৃণমূল নেতা: মালদার তৃণমূল নেতা খুনে গ্রেফতার হলেন তৃণমূল নেতাই। ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারি তৃণমূলের ইংরেজবাজার শহর সভাপতি ও ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। নরেন্দ্রনাথ ছাড়াও স্বপন শর্মা নামে আরেক জনকে গ্রেফতার করেছে মালদা জেলা পুলিশ। মালদার জেলা সহ সভাপতি দুলাল সরকার খুনে এখনও পর্যন্ত ২ শার্প শ্যুটারকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি ও তাঁর দুই ভাই বীরেন্দ্রনাথ ও অখিলেশকে ইংরেজবাজার থানায় গতকাল বেলা ১২টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ২২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তৃণমূলের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। ২০২২-এর পুরসভা ভোটের পর নরেন্দ্রনাথ, তাঁর ভাই-সহ বেশ কয়েকজনের ওপর হামলার অভিযোগ ওঠে দুলাল গোষ্ঠীর বিরুদ্ধে। সেই পুরনো শত্রুতার জেরেই কি খুন হলেন দুলাল সরকার? উত্তর খুঁজছে পুলিশ।                                         

এখনও পর্যন্ত তৃণমূল নেতাকে খুনের ঘটনায় ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এখনও অধরা বাবলু যাদব, রোহন রজক নামে দু'জন। যাদের অন্যতম ষড়যন্ত্রী বলে দাবি করছে পুলিশ। ইতিমধ্যেই, মালদা জেলা পুলিশের তরফে এই ২ জনের সন্ধান পেতে ২ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। কিন্তু যেভাবে তদন্ত চলছে, তাতে খুশি নয় নিহতের পরিবার থেকে স্থানীয় তৃণমূলের একাংশ। সবার একটাই প্রশ্ন, তৃণমূল নেতা খুনের নেপথ্যে 'আসল মাথা' কে? আসল মাথাদের আড়াল করা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন নিহত তৃণমূল নেতার স্ত্রী চৈতালি সরকার। যিনি নিজেও তৃণমূল কাউন্সিলর। এর আগে তিনি বলেন,  "এক দুদিনের মধ্য়ে যে আসল দোষী, তাকে বার করবে। কাউকে লুকোনোর চেষ্টা কোনও প্রলোভনে কোনও ক্ষমতার ... যেন না করে। কাজ শেষ হবে তারপরে অবশ্য়ই আমার নেত্রীর কাছে আমি পৌঁছব, আমি আমার কথা বলব।''

আরও পড়ুন: Sonarpur Oil Controversy: বাড়িতে কালো তরলের স্রোত, জৈব তেলের স্তর, অনুমান বিশেষজ্ঞদের

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget