এক্সপ্লোর

Malda Student Death : হস্টেলের মেঝেতে তৌসিদের দেহ, বাবার সঙ্গে হল না দেখা, রাজ্যে এবার রহস্যমৃত্যু ফার্মেসি পড়ুয়ার

Murshidabad Student Death : R G কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড়ের মাঝেই আবার রহস্য়মৃত্যুর ঘটনা এ রাজ্যেই। 

করুণাময় সিংহ, রাজীব চৌধুরী , মালদা: তোলপাড় সারা দেশ। আর জি কর কাণ্ডের পর মৃত চিকিৎসকের ইনসাফের দাবিতে পথে নেমেছে সারা দেশের চিকিৎসকরা। আন্দোলনের ঢেউ শহর ছড়ায় জেলায়, রাজ্য ছাড়িয়ে অন্য রাজ্যে, এমনকী পেরিয়েছে দেশের গণ্ডিও। R G কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড়ের মাঝেই আবার রহস্য়মৃত্যুর ঘটনা এ রাজ্যেই। 

মৃত্যু হল মুর্শিদাবাদে প্রথম বর্ষের ফার্মাসি পড়ুয়ার । রঘুনাথগঞ্জে বেসরকারি ফার্মাসি কলেজের হস্টেল থেকে উদ্ধার হল ছাত্রের ঝুলন্ত দেহ। মালদার ইংরেজবাজারে যদুপুরের বাসিন্দা তৌহিদ করিম। পরিবারের দাবি, ১৯ বছরের ফার্মাসি পড়ুয়াকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। গত ১২ অগাস্ট রাতে তৌহিদের শেষবার কথা হয় পরিবারের । বাবাকে পরের দিন হস্টেলে আসতে বলেন ওই পড়ুয়া। কিন্তু ১৩ তারিখ সকাল থেকে ছেলের ফোনে সাড়া মেলেনি। বাবার দাবি, হস্টেলের মেঝেতে পড়েছিল দেহ। ছেলে আত্মহত্যা করেছে বলে জানায় সহপাঠী। পুলিশও অভিযোগ নিতে চায়নি বলে মৃত পড়ুয়ার পরিবারের দাবি। পুলিশের প্রতিক্রিয়া এখনও মেলেনি।  

মুর্শিদাবাদের এই  ঘটনা মনে করাচ্ছে গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ছাত্রমৃত্যুর ঘটনা। গত অগাস্টেরই ঘটনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য। সেবার স্বপ্নদীপের হস্টেল থেকেই এক ছাত্র তাঁর বাড়িতে ফোন করে জানায়, স্বপ্নদীপ ঝাঁপ দিয়েছে। এরপরের ঘটনাক্রম সকলেরই জানা। হস্টেলে ব়্যাগিং , মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন ওই ছাত্র, অভিযোগ আসে সামনে। যাদবপুরে কোনও হস্টেলে সিসি-ক্যামেরা ছিল না । অথচ ইউজিসি র‌্যাগিং বিরোধী নির্দেশিকায় হস্টেলে সিসি ক্যামেরা থাকা বাধ্যতামূলক। এই ঘটনার পর সিসি ক্যামেরা বসানো নিয়ে যখন বহু পড়ুয়া ও সাধারণ মানুষ সরব হয়, তখন তার বিরোধিতাও করে বহু ছাত্রছাত্রী। এই ঘটনায় একাধিক গ্রেফতারিও হয়।  

অন্যদিকে,  কয়েকদিন আগেই বর্ধমান থানার অন্তর্গত নান্দুরে খেতের পাশ থেকে এক আদিবাসী ছাত্রীর নলি কাটা দেহ উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বর্ধমান থানায় খুনের অভিযোগ দায়ের করেন মৃত ছাত্রীর বাবা। ব্যাঙ্গালোরের একটি শপিংমলে সেলসের কাজ করতেন ওই ছাত্রী। চাকরিরত অবস্থাতেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে করেসপনডেন্স কোর্সে মাস্টার ডিগ্রি করছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, সম্প্রতি গ্রামের বাড়িতে এসেছিল মেয়ে। মৃত ছাত্রীর মা জানিয়েছেন, বুধবার সন্ধেয় শৌচকর্মে যাওয়ার কথা বলে মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল মেয়ে। বেশ খানিকক্ষণ পরেও ফিরে না আসায় আশঙ্কা তৈরি হয়। খোঁজাখুঁজির পর বুধবার সন্ধে সাতটা-সাড়ে সাতটা নাগাদ বাড়ি থেকে ৫০ মিটার দূরে ছাত্রীর নলি কাটা দেহ উদ্ধার হয়। 

মুর্শিদাবাদের এই ঘটনার কারণ কী হতে পারে, তা অনুসন্ধান করে দেখছে পুলিশ। 

আরও খবর :                                      

১৩০০ যাত্রীকে নিয়ে ফের বেলাইন ট্রেন, দুর্ঘটনার মুখে সবরমতী এক্সপ্রেস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget