এক্সপ্লোর

Ration Scam: চার হাজারেরও বেশি ভুয়ো রেশন কার্ড বানিয়েছেন! রেশন ডিলারের 'কীর্তি' দেখে চোখ কপালে অফিসারের

Malda Fake Ration Card: কিছুদিন আগে এই মালদায় ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে খাদ্যসামগ্রী আত্মসাৎ করার অভিযোগে তৃণমূলের অঞ্চল সভাপতির রেশন ডিলারশিপ সাসপেন্ড করেছিল খাদ্য দফতর।

করুণাময় সিংহ, মালদা: রেশন দুর্নীতি মামলায় এখনও জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এর মধ্যে ১১ বছর ধরে চার হাজারেরও বেশি ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশন সামগ্রী লুঠ করেছেন রেশন ডিলার। মালদার কালিয়াচকের বাবুর বোনা এলাকায় এমনই অভিযোগ উঠল রেশন ডিলার সইফুদ্দিন আহমেদের বিরুদ্ধে। 

গ্রামবাসীদের অভিযোগ, ২০১২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এভাবেই কয়েক হাজার ভুয়ো রেশন কার্ড বানিয়ে ফেলেছেন রেশন ডিলার। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলারের ছেলে। 

বিজেপির কটাক্ষ, রেশন দুর্নীতি চক্রে জড়িত খাদ্য দফতরের আধিকারিকদের একাংশ। দুর্নীতি প্রমাণ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, প্রতিক্রিয়া তৃণমূলের। মালদার জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। খাদ্য সরবরাহ দফতরকে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক।                                                                               

কিছুদিন আগে এই মালদায় ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে খাদ্যসামগ্রী আত্মসাৎ করার অভিযোগে তৃণমূলের অঞ্চল সভাপতির রেশন ডিলারশিপ সাসপেন্ড করেছিল খাদ্য দফতর। একইসঙ্গে তাঁকে প্রায় আট কোটি টাকা জরিমানাও করা হয়েছিল। যদিও নিজেকে নির্দোষ দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই রেশন ডিলার।  

আরও পড়ুন, সংখ্যালঘু-মন্তব্যে কোণঠাসা ফিরহাদ! সত্যিই কী বলতে চেয়েছেন? ঘনিষ্ঠমহলে যা বলছেন তিনি...

অন্যদিকে, বাংলাদেশের নাগরিকদের জাল পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে এবার পোস্ট অফিসের অস্থায়ী কর্মীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। তারকনাথ সেন নামে ওই ব্যক্তিকে গতকাল বসিরহাট থেকে পাকড়াও করা হয়। 

অভিযোগ, বাংলাদেশের নাগরিকদের ভুয়ো পরিচয় পত্র, জাল পাসপোর্ট, নথি তৈরি করে দিত একটি চক্র। ভুয়ো পাসপোর্ট তৈরির জন্য় মাথা পিছু নেওয়া হত ২ লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে, অভিযানে নামে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। এর আগে গ্রেফতার করা হয় সমরেশ বিশ্বাস ও দীপক মণ্ডল নামে দুই ব্য়ক্তিকে। সমরেশ বারাসাত এবং দীপক দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget