এক্সপ্লোর

Malda News: 'সময় মতো স্কুলে আসেন না শিক্ষকরা', আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা

Malda School News:জানা গিয়েছে, শুক্রবার স্কুলে সঠিক সময়ে কোনও শিক্ষক না আসায় স্কুল গেটে তালা ঝুলিয়ে দিয়েছিলেন অভিভাবকরা।

করুণাময় সিংহ, মালদা: মুচলেকা দিয়ে নিস্তার পেলেন শিক্ষকরা। সময় মতো স্কুলে আসার লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পর গ্রামবাসীদের অবরোধ থেকে মুক্ত হন শিক্ষকরা। এবার শিক্ষকদের স্কুলঘরে আটকে রেখে তালা বন্দী করে রাখল গ্রামবাসীরা। দুই ঘণ্টা পর পুলিশ ও এস আই এর উপস্থিতিতে শিক্ষকদের মুক্ত করা হয়। 

শিক্ষকরা সকলের সামনে ভুল স্বীকার করে নিয়মিত স্কুল আসবেন এবং শিশুদের পড়াশোনায় গুরুত্ব দিবেন বলে মুচলেকা দেয় স্কুল পরিদর্শককে। মালদার হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা সার্কেলের বারঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। 

জানা গিয়েছে, শুক্রবার স্কুলে সঠিক সময়ে কোনও শিক্ষক না আসায় স্কুল গেটে তালা ঝুলিয়ে দিয়েছিলেন অভিভাবকরা। খবর পেয়ে দুপুরে দুই শিক্ষক আসলে তাদেরকেও ঘিরে বিক্ষোভ দেখান। শুক্রবার অভিভাবকরা উত্তেজিত হয়ে শিক্ষকদের স্কুলঘরে আটকে রেখে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে দুই ঘণ্টা পর স্কুলে ছুটে আসেন স্কুল পরিদর্শক শর্মিলা ঘোষ ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।

আরও পড়ুন, 'স্লোগান মুছে দিয়ে কি আন্দোলন মোছা যায়?' প্রতিবাদের ভাষায় আলকাতরার ছোপ, কী বলছেন কিঞ্জল নন্দ?

তাঁদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শিক্ষকদের মুক্ত করা হয়। এরপর গ্রামবাসীদের সঙ্গে বসে সমস্যা সমাধান মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন। শিক্ষকদের কাছ থেকে মুচলেকা নেন। শীঘ্রই অভিভাবকদের নিয়ে মিটিং করার পরামর্শ দেন স্কুল পরিদর্শক শর্মিলা ঘোষ।

এদিকে, মোবাইল গেমের পাসওয়ার্ড না দেওয়া নিয়ে বচসা, নদিয়ার নাকাশিপাড়ায় খুন হল নবম শ্রেণির ছাত্র। মৃতের নাম প্রীতম বিশ্বাস। প্রথমে মারধর, এরপর ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত, শেষে ফাঁস দিয়ে শ্বাসরোধ করে বছর ১৫-র ওই কিশোরকে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় দুই বন্ধুকে গ্রেফতার  করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। ধৃত দুই নাবালক নবম ও দশম শ্রেণির পড়ুয়া। পরিবারের দাবি, বৃহস্পতিবার টিউশন পড়তে বেরিয়েছিল প্রীতম। রাতে বাড়ি ফেরেনি। শুক্রবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মাঠে ঝোপের মধ্যে তার দেহ পড়ে থাকতে দেখা যায়। নিহত ছাত্রের মোবাইল ফোন মেলেনি। পরিবারের দাবি, মোবাইল গেমে আসক্তি ছিল প্রীতমের। তা নিয়ে বন্ধুদের সঙ্গে বচসার জেরেই খুন বলে পুলিশের অনুমান।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget