এক্সপ্লোর

Malda TMC Worker Death: মালদায় তৃণমূলকর্মী খুনে গ্রেফতার জাকির ঘনিষ্ঠ হামজা

Malda News: মালদার কালিয়াচকে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলকে নৃশংসভাবে খুনের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

আবির দত্ত, মালদা: মালদায় তৃণমূলকর্মী খুনের একদিন পর গ্রেফতার করা হল জাকির ঘনিষ্ঠ হামজা। কালিয়াচক থেকেই গ্রেফতার করা হয়েছে অন্যতম অভিযুক্তকে। কিন্তু কোথায় জাকির? তার খোঁজে এবার তল্লাশিতে নামল বিশাল পুলিশবাহিনী। 

তৃণমূলকর্মী খুনের একদিন পর গ্রেফতার : মালদার কালিয়াচকে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলকে নৃশংসভাবে খুনের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার ঘটনাস্থলেই ছিল ওই ব্যক্তি। ধৃত আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করে অসঙ্গতি মেলার জেরেই গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জিজ্ঞাসাবাদের জন্য তাকে দশ দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। যদিও এখনও অধরা মূল অভিযুক্ত জাকির। শুধু সিসিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে ১০ জনকে আটক করেছে পুলিশ। 

ঘটনাস্থল থেকে ৩০-৪০ মিটার দূরে প্রথমে বাইকে আসা তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ, তাঁর ভাই এসারউদ্দিন ও তৃণমূল কর্মী আতাউল হককে আটকায় জাকির শেখের দলবদল।তার থেকে কিছুটা দূরে ঠিক এখানেই থেঁতলে খুন করা হয় তৃণমূল কর্মী আতাউলকে। ইতিমধ্যে ভাইরাল হয়েছে ঘটনার সময়ের ভিডিও।
কিন্তু এতকিছুর পরও কেন অভিযুক্তকে গ্রেফতার করতে পারছে না পুলিশ? এদিন সকাল নটা নাগাদ, মুর্শিদাবাদ থেকে স্নিফার ডগ নিয়ে আসে পুলিশ। কালিয়াচক থেকে সুজাপুরের দিকে জাতীয় সড়ক ধরে অনেকখানি দৌঁড়ে এসে এই আমবাগানের কাছে এসে পুলিশ কুকুর দাঁড়িয়ে যায়। এছাড়াও আনা হয়েছে ড্রোন। ঘটনাস্থলের আশেপাশে বেশ কয়েকটি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। তার বেশ কয়েকটির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

নিহত কিংবা আহতদের দেহে গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে মঙ্গলবার দাবি করেছিলেন মালদার পুলিশ সুপার। যদিও আহত তৃণমূল নেতার পরিবারের দাবি, হামলা চালানো হয়েছিল আগ্নেয়াস্ত্র হাতে। হামলার মুহূর্তের ছবিতে একজনের হাতে দেখা গেছে আগ্নেয়াস্ত্র। ঘটনাস্থলেও পড়ে থাকতে দেখা গেছে গুলি। নিহত তৃণমূল কর্মীর মেয়ে বলেন, "৩টে গুলি লেগেছে। আমরা শাস্তি চাই। নাসিমের শাস্তি চাই। জাকিরের শাস্তি চাই। আমরা শাস্তি চাই।''

এদিকে আতঙ্কে দিন কাটছে নিহতের পরিবারের। আতঙ্কে অভিযুক্তদের শাস্তি চান না বলেও দাবি করছেন পরিবারের একাংশ। কালিয়াচকে নিহত তৃণমূলকর্মীর দাদা বলছেন, ক’টাদিন আটকে থাকবে, তারপর ছাড়া পেলেই ফের অত্যাচার শুরু করবে। মূল অভিযুক্ত জাকির শেখকে এলাকার ত্রাস বলে দাবি করেছেন আক্রান্ত তৃণমূল অঞ্চল সভাপতির ভাই।

আরও পড়ুন: Saline Controversy: বাইরে থেকে কিনে আনতে হবে স্যালাইন! এবার বিতর্কে তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল

সেরা শিরোনাম

Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget