এক্সপ্লোর

Malda News: মালদাকাণ্ডে অবশেষে জামিন ২ নির্যাতিতার

Malda: যাঁরা নির্যাতিতা, সেই ২ মহিলাকেই গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের জামিন দিল আদালত।

করুণাময় সিংহ, মালদা: অবশেষে জামিন পেলেন মালদার ২ নির্যাতিতা। মালদায় চোর অপবাদে ২ মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা করার অভিযোগ ছিল।  যাঁরা নির্যাতিতা, সেই ২ মহিলাকেই গ্রেফতার করে পুলিশ। ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় তাঁদের গ্রেফতার করা হয়েছিল। ৫ দিন পর ২ নির্যাতিতাকে জামিন দিয়েছে মালদা জেলা আদালত। ২ নির্যাতিতাকে পুলিশ গ্রেফতার করায় তীব্র সমালোচনার মুখে পড়ে পুলিশের ভূমিকা।  

যাঁদের নিগ্রহ করা হল, তাঁদেরই গ্রেফতার করায় তীব্র সমালোচনার মুখে পড়েছিল পুলিশ। ঘটনার পাঁচদিন পর জামিন দেওয়া হল তাঁদের। মালদা জেলা আদালতের বিচারক এদিন দুই জনকে জামিন দিয়েছেন। ১৮ জুলাই একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা যায় এই দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হচ্ছে। এদিন সরকারি আইনজীবী এবং নির্যাতিতাদের আইনজীবীর সওয়াল-জবাব শোনার পরে দুই নির্যাতিতাকে জামিন দেওয়া হয়। নির্যাতিতাদের আইনজীবীর দাবি, প্রথম থেকেই বলা হয়েছিল একটি মিথ্যা মামলায় ওই দুজনকে ধরা হয়েছে। ১৭ জুলাই একটি ঘটনা ঘটেছিল। সেই দিন ফাঁড়ি ভাঙচুর করা হয়। তার পরেরদিন ১৮ জুলাই এই দুইজনকে চুরির অপবাদে জুতো দিয়ে মারধর করা হয়। সেখান থেকে এই দুজনকে উদ্ধার করে নিয়ে এসে আগের দিনের ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হয়। কিন্তু যেখানে ফাঁড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছিল, সেই এলাকা এদের গ্রাম থেকে অন্তত ৯০ কিলোমিটার দূরে। এদিকে ওই দুই মহিলাকে যারা মারধর করেছিল, তাদের পাঁচ দিন পরে গ্রেফতার করা হয়।    

নির্যাতিতাদেরই গ্রেফতার করার ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিল বিজেপি। তুমুল সমালোচনা করেছিল অন্য বিরোধী রাজনৈতিক দলগুলিও।  মালদাকাণ্ডের পর থেকেই লাগাতার তৃণমূলকে বিঁধেছে বিজেপি। ২ মহিলাকে বিবস্ত্র করে মারধর করার ঘটনার প্রতিবাদে বিজেপি সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে রাতভর এসপি অফিস ঘেরাও কর্মসূচি চলেছিল। এসপিকে সরানোর দাবিতেও বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি। এই ঘটনার প্রতিবাদে বিধানসভা চত্বরেও বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি। বিধানসভা চত্বরে অম্বেডকর মূর্তির সামনে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, মনোজ টিগ্গা-সহ আরও অনেকে ছিলেন ওই বিক্ষোভ কর্মসূচিতে। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  

 

আরও পড়ুন: 'মণিপুরের ঘটনা নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে' মন্ত্রিসভায় বার্তা মুখ্যমন্ত্রীর

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget