এক্সপ্লোর

Mamata Banerjee: 'মণিপুরের ঘটনা নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে' মন্ত্রিসভায় বার্তা মুখ্যমন্ত্রীর

৩ মাস ধরে জ্বলছে মণিপুর। সামনে আসছে একের পর এক হাড়হিম করা ভিডিও।বিরোধী দলগুলি এই নিয়ে কাঠগড়ায় তুলছে মোদি সরকারকে।

সুমন ঘড়াই, কলকাতা: মণিপুরের (Manipur Violence) মতো ঘটনা বাংলায় যাতে না ঘটে, সে জন্য সতর্ক থাকতে হবে। এমনটা ঘটানোর জন্য বিরোধীরা ষড়যন্ত্র করতে পারে। সূত্রের দাবি, আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে এই ব্যাপারে সকলকে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এই বিষয়ে নিয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি।

মন্ত্রিসভায় বার্তা মুখ্যমন্ত্রীর: ৩ মাস ধরে জ্বলছে মণিপুর। সামনে আসছে একের পর এক হাড়হিম করা ভিডিও।বিরোধী দলগুলি এই নিয়ে কাঠগড়ায় তুলছে মোদি সরকারকে। তৃণমূল যেমন এই ইস্যুতে পথে নেমেছে। তেমনই রাজ্য বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছে তৃণমূলের পরিষদীয় দল। পাল্টা মালদা-সহ বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের অভিযোগকে সামনে রেখে তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা করছে বিজেপিও। আর এই প্রেক্ষাপটেই সূত্রের দাবি, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতীর্থদের সতর্ক করে দেন।                     

মণিপুরকাণ্ড প্রকাশ্যে আসার পরে এই ইস্যুতে বিজেপিকে তুলোধোনা করেছিলেন তৃণমূল নেত্রী। এই প্রেক্ষাপটেই ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই দলীয় কর্মী ও সমর্থকদের সতর্কও করে দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,“বিজেপির এখন প্ল্য়ান হচ্ছে তৈরি করে ঘটনা সাজিয়ে পুলওয়ামার মতো নিজেরাই ফেক ভিডিও করবে। যেমন সিনেমা তৈরি হয়। নিজেরা ফেক নাটক করবে। বাংলাকে অসম্মান করার চক্রান্ত করেছে। প্রধানমন্ত্রী মণিপুরের কথা বলতে গিয়ে বাংলা, রাজস্থান, ছত্তীসগড়ের নাম করেছেন।’’                                  
 
এরই মধ্যে বঙ্গ বিজেপি, হাওড়ার পাঁচলা, মালদার বামনগোলা এবং কোচবিহারের পুণ্ডিবাড়ি এলাকার নারী নির্যাতনের তিনটি অভিযোগ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ময়দানে নামে। সোমবার দিল্লিতেও সংসদের বাইরে বঙ্গ বিজেপির সাংসদরা এই ইস্যুগুলি নিয়ে বিক্ষোভ দেখান।দিল্লিতে যখন এই ছবি, তখন সূত্রের দাবি, এদিন মন্ত্রিসভার বৈঠকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে সতর্ক করে বলেন, বিরোধী দল কিন্তু চক্রান্ত করার চেষ্টা করবে। এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে। বিরোধীরা সাজানো ঘটনাকে রাজনৈতিকভাবে অস্ত্র করতে পারে। সেই ব্যাপারে সবসময় সতর্ক থাকুন। যাতে এরকম ঘটনা না ঘটে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: DA Agitation: বকেয়া ডিএ-র দাবিতে সরব, বিধানসভা অভিযানের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget