এক্সপ্লোর

Malda: মালদায় পুলিশ পরিচয়ে পরিযায়ী শ্রমিকের মোবাইল 'ছিনতাই', গ্রেফতার যুব তৃণমূল নেতা

থানায় অভিযোগের ভিত্তিতে গতকাল অভিযুক্ত যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। আরেক অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।

করুণাময় সিংহ, মালদা:  পুলিশ পরিচয় দিয়ে পরিযায়ী শ্রমিকের মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে মালদায় গ্রেফতার হলেন যুব তৃণমূল নেতা। শুক্রবার গভীর রাতে ব্যাঙ্গালোর থেকে ট্রেনে মালদা টাউন স্টেশনে নামেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা পাঁচ পরিযায়ী শ্রমিক।

অভিযোগ, সেইসময় পুলিশ পরিচয় দিয়ে ওই শ্রমিকদের কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করেন যুব তৃণমূল নেতা আকাশ সাহা ও তাঁর সঙ্গী।  এরপর ওই শ্রমিকরা পুলিশের দ্বারস্থ হন। ইংরেজবাজার থানায় অভিযোগের ভিত্তিতে গতকাল অভিযুক্ত যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। আরেক অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। যুব তৃণমূল নেতার গ্রেফতারি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির কটাক্ষ, এটাই তৃণমূলের সংস্কৃতি। অন্যায় করলে দল ব্যবস্থা নেবে, আশ্বাস তৃণমূলের। এর আগে জুলাই মাসে যুব তৃণমূল নেতার বিরুদ্ধে পুখুরিয়া থানায় সরকারি আধিকারিককে অপহরণের অভিযোগ দায়ের হয়। এরপর থেকেই তাঁকে খুঁজছিল পুলিশ।

উল্লেখ্য, কিছুদিন আগে সরকারি অফিসের নাকের ডগায় বসে শংসাপত্র দুর্নীতির অভিযোগ, সই ও সিলমোহর জাল করে শংসাপত্র বিক্রির অভিযোগে মালদার চাঁচলে গ্রেফতার হয়েছিলেন এক দলিল লেখক। এর পিছনে কোনও চক্র রয়েছে কিনা, খতিয়ে দেখা হবে বলে  জানিয়েছিল পুলিশ। অভিযোগ, বাঘের ঘরে ঘোঘের বাসার মতো মালদার চাঁচলে সরকারি অফিস চত্বরেই সক্রিয় ছিল প্রতারণাচক্র। মালদার চাঁচলের চন্দ্রপাড়া পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামের বাসিন্দা রকিউল আলির দাবি, সম্প্রতি জমি নিবন্ধীকরণের জন্য তাঁর বংশতালিকার শংসাপত্র প্রয়োজন ছিল।সে জন্য চাঁচল এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরে যান। অভিযোগ, ওই অফিস চত্বরেই কর্মরত এক দলিল লেখক  টাকার বিনিময়ে তাঁকে দ্রুত শংসাপত্র তৈরির প্রতিশ্রুতি দেন। বলা হয়, সইসাবুদের জন্য কোনও ঝঞ্ঝাট পোহাতে হবে না। বংশতালিকা শংসাপত্র হাতেও পান রকিউল আলি। কিন্তু, বিএলআরও আধিকারিকরা খুঁটিয়ে দেখে বুঝতে পারেন,শংসাপত্রে প্রধান ও পঞ্চায়েত সদস্যের সই এবং সিলমোহর জাল করা হয়েছে।   থানায় অভিযোগ দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

সেরা শিরোনাম

Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget