এক্সপ্লোর

Malda News:বাড়ির সামনে আম কুড়োতে গিয়ে মালদায় বজ্রাঘাতে মৃত্যু কিশোরের

Adolescent Death Due To Thunderstorm:বাড়ির সামনে আম কুড়োতে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। রবিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার হরিশচন্দ্র ২ নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর এলাকায়। 

করুণাময় সিংহ, মালদা: বাড়ির সামনে আম কুড়োতে গিয়ে বজ্রাঘাতে (Adolescent Death) মৃত্যু হল এক কিশোরের। রবিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার (Malda) হরিশচন্দ্র ২ নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর এলাকায়। 

কী ঘটেছিল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রুদ্র দাস। বয়স ১৫ বছর। নবম শ্রেণিতে পাঠরত ওই পড়ুয়া রবিবার সন্ধে নাগাদ ঝড় উঠতেই বাড়ির পাশে আমবাগানে গিয়েছিল। হঠাৎই আম কুড়োনোর সময় বাগানে লুটিয়ে পড়ে সে। এর পর পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুদ্রকে মৃত বলে ঘোষণা করে। কিশোরের মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। শুক্রবার খাস মহানগরেও বজ্রাঘাতে প্রাণ যায় ২ মহিলার। বৃষ্টিতে স্বস্তি মিললেও, সেই বিপত্তি এড়ানো যায়নি। সূত্রের খবর, ধাপার মাঠে বাজ পড়ে মৃত্যু ২ মহিলার। শুক্রবার দুপুর থেকেই বৃষ্টি শুরু হয়। বহুদিন ধরেই তাপপ্রবাহে পুড়ছিল দক্ষিণবঙ্গ। উত্তরে স্বস্তির খবর মিলেছিল শুক্রবারই। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয় উত্তরবঙ্গে। ভারতের মূল ভূখণ্ড কেরলে ঢোকে বর্ষা। পূর্বাভাস ছিল, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতেও মৌসুমী বায়ু ঢুকবে।

মাসখানেক আগেও মর্মান্তিক ঘটনা...
গত এপ্রিলের শেষ দিকেও বৃষ্টিপাতের জেরে গোটা পূর্ব বর্ধমানে ৪ জনের মৃত্যু হয়। বজ্রপাতে আহত হয়েছেন ১ জন।  ভাতারের বেলেণ্ডা গ্রামে বজ্রাঘাতে মৃত্যু হয় মনসুর আলি শেখের (৩৫)। মৃতের বাবা আসগর আলির কথায়, ছেলেকে নিয়ে মাঠ থেকে ফিরছিলেন তিনি। কিছুটা আসার পরই বজ্রাঘাত টের পান। কিছুটা এগোতেতেই দেখেন পেছনে আসতে গিয়ে উলটে পড়ে গিয়েছেন মনসুর।' মৃতের বাবা আরও জানিয়েছেন,  বেঙ্গালুরু চলে যাওয়ার কথা ছিল মনসুরের। তাই তড়িঘড়ি ধান কেটে ঘরে ঢুকিয়ে নেওয়ার প্রস্তুতি চলছিল। জানা গিয়েছে, ২ বিঘে চাষ করেছিল মনসুর। ১ বিঘের মত ধান কেটে ঘরে ঢোকাতে পেরেছিলেন। অন্যদিকে,কালনা মহকুমাতেও বজ্রাঘাতে মৃত্যু হয় এক জনের। মৃত খোকন শেখ (৪০) কালনা ১ ব্লকের কালিনগর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। এ দিন বজ্রাপাতে মৃত্যু হয়েছে খণ্ডঘোষের তোরকোনার বাসিন্দা রাসুদেব রায়ের (৫২)। মৃতের পরিবার সূত্রে খবর মাঠে ধান কাটার তোলার কাজ করছিলেন বাসুদেববাবু। এই সময়ে বজ্রাপাতে জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।অন্যদিকে, বজ্রাঘাতে গুরুতর জখম হন বর্ধমান থানার নতুনগ্রামের বাসিন্দা মফুজা বেগম (৩৫)। তিনিও মাঠ থেকে ধান তোলার কাজ করছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলকোটের জাঁহাপুর গ্রামের বাসিন্দা আপাল লোহারের (৪১) মৃত্যু হয়।

আরও পড়ুন:শেষপাতে সুস্বাদু ডেজার্ট, আম দিয়ে চটজলদি বাড়িতেই তৈরি আইসক্রিম

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget