এক্সপ্লোর

Malda News:দুবরাজপুর-চাপড়ার পর ফের বিস্ফোরণ, এবার মালদার চাঁচলে

Bomb Incident In Chanchal Town:পঞ্চায়েত ভোটের আগে ফের বিস্ফোরণ, এবার ঘটনা মালদার চাঁচলে। বৃহস্পতিবার রাতে একেবারে আম বাসিন্দার বাড়ির পাশেই, একটি ফাঁকা জায়গায় বিস্ফোরণ হয়।

করুণাময় সিংহ, মালদা: পঞ্চায়েত ভোটের আগে ফের বিস্ফোরণ (Blast), এবার ঘটনা মালদার (Malda) চাঁচলে (Chanchal)। বৃহস্পতিবার রাতে একেবারে আম বাসিন্দার বাড়ির পাশেই, একটি ফাঁকা জায়গায় বিস্ফোরণ হয়। পুলিশ সূত্রে খবর, মাটির নিচে বস্তায় বোমা মজুত ছিল। সেই বোমা থেকেই বিস্ফোরণ হয়। 

যা জানা গেল...
গত কাল মাঝরাতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে মালদার চাঁচল থানার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর এলাকা। গতকাল মধ্য় রাতে হঠাৎ ওই বিকট শব্দের পাশাপাশি চারদিক ঘন কালো ধোঁয়ায় ভরে যায়। ছড়িয়ে পড়ে বারুদের গন্ধ। পুলিশ সূত্রে খবর, একটি নলকূপের ধারে মাটির নিচে বস্তায় করে বোমা মজুত করা ছিল। ঘটনাস্থল থেকে তাজা বোমাও উদ্ধার করেছে পুলিশ। ঘটনাচক্রে, এদিনই আবার বীরভূমের নানুর থেকে দু'ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়। একটি বাড়ির পাশ থেকে বোমাগুলি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পঞ্চায়েত ভোটের আগে বোমা-বিস্ফোরক উদ্ধারের একের পর এক খবরে ফের আতঙ্কের চোরাস্রোত সাধারণ মানুষের মধ্যে।

চাপড়ায় বিস্ফোরণ...
দিনদুয়েক আগেই নদীয়ার চাপড়ার হাতিশালায় ঘরে মজুদ বোমা ফেটে ভেঙে পড়েছিল দেওয়াল। শোনা যায়, তৃণমূল কর্মী সাইফুল সেখের বাড়িতে ওই বোমা মজুদ করা ছিল। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় তৃণমূলকর্মী হিসেবে পরিচিত সাইফুল সেখের বাড়িতেই এই বিস্ফোরণ হয়। ফলে তার বাড়ির একাংশ পুরোপুরি ভেঙে পড়েছে, গাঁথনি দেওয়াল সমস্তটাই ধসে পড়ে। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়ির একাংশ। বড় রকমের বিস্ফোরণের আওয়াজ হয়, এবং স্থানীয়দের মতে সন্ধের দিকেই বিস্ফোরণ ঘটে। এর আগে ২২ মে, দুবরাজপুরে (Dubrajpur Incident) বাড়িতে মজুত বোমা থেকে বিস্ফোরণের অভিযোগ ওঠে। তৃণমূলকর্মীর বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণের অভিযোগ ওঠে সেক্ষেত্রেও। প্রবল বিস্ফোরণে উড়ে যায় তৃণমূলকর্মীর বাড়ির একাংশ। প্রথমে এগরা, তারপর বজবজ, আর তারপর দুবরাজপুর। সাত দিনে রাজ্যের তিন জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা যায়, বাড়িতে মজুত বোমা থেকেই এদিন বিস্ফোরণ হয়। জানা গিয়েছে, তৃণমূলকর্মীর বাড়িতেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে তৃণমূল কর্মীর বাড়ির একাংশ। জানা গিয়েছে, সিঁড়ির নীচে রাখা বোমা থেকেই বিস্ফোরণ হয়। তার পর বিস্ফোরণ হল নদিয়ার চাপড়ায়। প্রসঙ্গত, গত ১৬ মে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম। স্থানীয়রা জানাচ্ছেন, পুকুরের পাশেই একটি বাড়িতে ছিল ২ টি ঘর। সেখানেই ছিল বেআইনি বাজি কারখানা। এই বাড়ির একটি ঘরেই বিস্ফোরণ হয়। দেহ ছিটকে গিয়ে পড়ে পুকুরে। ২ টি পুকুরেই দেহের খোঁজে চলে তল্লাশি। বিস্ফোরণে উড়ে যায় গোটা বাড়ি। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা। যে বাড়িতে বিস্ফোরণ হয়, শুধু কাঠামোটুকু ছাড়া সেই বাড়িতে অবশিষ্ট নেই আর কিছুই।  খাদিকুল গ্রামে যেখানে বিস্ফোরণ ঘটে, সেখান থেকে এগরা থানার দূরত্ব কমবেশি ২২কিলোমিটার। এগরা দমকল কেন্দ্রের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। ঘটনাস্থল থেকে গোপীনাথপুরে মূল রাস্তার দূরত্ব প্রায় ২ কিলোমিটার।

আরও পড়ুন:ফোন চুরি গেল লন্ডনে, ফেরতও এল পনের মিনিটে !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget