এক্সপ্লোর

Malda News: সীমান্তে BSF-কে কাঁটাতার দিতে 'বাধা', যুদ্ধের জিগিরের মধ্যেই অনুপ্রবেশ, পাচারে ইউনূস সরকারের মদত? 

BSF Bangladesh India: অবাধে পাচারের সুযোগ দিতেই কাঁটাতারে ইউনূস সরকারের আপত্তি? বাংলাদেশের লাগাতার প্ররোচনাতেও সীমান্ত রক্ষায় অবিচল BSF!

শুভেন্দু ভট্টাচার্য, রাজা চট্টোপাধ্যায় ও কৌশিক গাঁতাইত, মালদা: মালদার পর কোচবিহার, ফের সীমান্তে বাংলাদেশের উস্কানি। মেখলিগঞ্জে সীমান্তেও BSF-কে কাঁটাতার দিতে বাধা BGB-র। কাঁটাতার দিতে ভারতকে BGB-র সঙ্গে বাংলাদেশিদের বাধা! কাঁটাতারহীন সীমান্ত দিয়ে অবাধে গরু পাচারের অভিযোগ। অবাধে পাচারের সুযোগ দিতেই কাঁটাতারে ইউনূস সরকারের আপত্তি? বাংলাদেশের লাগাতার প্ররোচনাতেও সীমান্ত রক্ষায় অবিচল BSF! যুদ্ধের জিগিরের মধ্যেই অনুপ্রবেশ, পাচারে ইউনূস সরকারে মদত? 

মালদার বৈষ্ণবনগরের পর এবার কোচবিহারের মেখলিগঞ্জ। ফের সীমান্তে উস্কানি বাংলাদেশের। কাঁটাতার লাগানো নিয়ে ফের বিএসএফ-বিজিবির সংঘাত। দু-দেশের সীমান্তে ফের স্লোগান তুললেন স্থানীয়রা। চাপের মুখে শেষমেশ পিছু হঠতে বাধ্য হল বাংলাদেশের সেনাবাহিনী। মেখলিগঞ্জের দহগ্রাম আঙরাপোতা সীমান্তের এই এলাকা ৩ বিঘা করিডর বলে পরিচিত।

বাংলাদেশের পাটগ্রাম জেলার ভূখণ্ডের সঙ্গে জুড়ে রয়েছে ভারতের দহগ্রাম আঙরাপোতা। কিন্তু এতদিন এখানে কোনও কাঁটাতারের বেড়া ছিল না। শুক্রবার বিএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে গ্রামবাসীরা নিজেরাই অস্থায়ীভাবে কাঁটাতার লাগানো শুরু করেন। তখনই কাজ বন্ধ করতে বলে হম্বিতম্বি শুরু করে বিজিবি । যদিও বিএসএফের আধিকারিকরা আসতেই গুটিয়ে যায় বিজিবি। চাপের মুখে পিছু হঠতে বাধ্য হয়।

মেখলিগঞ্জর বাসিন্দা বিনয়কৃষ্ণ রায় , কাজ করার সময় বাধা এসেছিল। পাবলিকও কিছু বাধা দেয়। বাংলাদেশের পাবলিক। আমাদের দেশ ভারতবর্ষ। আমরা ১ ইঞ্চি জমি ছাড়তে রাজি নই। তবে বিকেল পর্যন্ত কাঁটাতারের ১০০ মিটার দূরে জমায়েত করে থাকে বিজিবি ও সে দেশের স্থানীয় বাসিন্দারা। ওপার থেকে ওঠে স্লোগান। এপারে পাল্টা স্লোগান তোলেন মেখলিগঞ্জের বাসিন্দারা। কিন্তু বারবার সীমান্তে ফেন্সিং করতে বাধা দিচ্ছে কেন বিজিবি? ভারতের ভূখন্ডে বেড়া দিলে বাংলাদেশের কি অসুবিধা? চাঞ্চল্যকর অভিযোগ তুলছেন সীমান্তের বাসিন্দারা। 

মেখলিগঞ্জের বাসিন্দা বিনয়কৃষ্ণ রায় বলেন, 'সরাসরি বাংলাদেশ থেকে চুরি,গরু-মহিষ গোয়াল ঘর থেকে অন্য়ায়ভাবে ওরা নিয়ে যেত। ওদের পিছনে আমরা ধাওয়া করি। কিন্তু, তারপরেও গরু পাওয়া মুশকিল। সোজা চলে যায় বাংলাদেশ। এখান থেকে দলে দলে গরু, দলে দলে মানুষ পাচার হয়। কোন মানুষ কী ধরনের, সেটা তো বলা মুশকিল। আমরা ঘেরার ব্য়বস্থা করি। BSF আমাদের মদত করে।' দহগ্রাম আঙরাপোতা সীমান্তের প্রায় ১০ কিলোমিটার এলাকা কাঁটাতারহীন। যার সুযোগ নিয়ে অনুপ্রবেশ, গরুপাচারের মতো বেআইনি কাজ চলত রমরমিয়ে। তা বন্ধ হয়ে যাবে বলেই কি সীমান্তে ফেন্সিংয়ে আপত্তি তুলছে বিজিবি? ইউনূস সরকার যে পরোক্ষভাবে পাচারে মদত দিচ্ছে, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার কথাতেও তা স্পষ্ট হয়ে গেছে।' 

আরও পড়ুন, টার্গেট ১ কোটি, সময় বাড়িয়েও অর্ধেক পূরণে ব্যর্থ BJP ! 'মুখ ঘুরিয়ে নিচ্ছেন সাধারণ মানুষ..'

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী বলেন, গরুচোর ব্য়াতীত এইখান দিয়ে যদি অন্য় কোনওরকমের ক্ষেত্রে আমরা কিন্তু সীমান্তে কোনওরকমের ছাড় দেব না। এই ১৫ বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিয়েছে আমাদের থেকে। এখন যেহেতু তারা সুবিধা পাচ্ছে না দেখে বিভিন্ন ধরনের প্রচারণা করছে। এই প্রেক্ষাপটে কখনও মালদা, কখনও কোচবিহারে, বারবার সীমান্ত ঘিরতে বাধা দিচ্ছে বিজিবি। মালদার বৈষ্ণবনগরেও সীমান্তে ফেন্সিং শুরু করায় মঙ্গলবার চরম উত্তেজনার সৃষ্টি হয়। দফায় দফায় ফ্ল্যাগ মিটিংয়ের পরও বন্ধ হয়নি উস্কানি। যার জেরে আপতত সেখানে কাজ বন্ধ রেখেছে বিএসএফ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget