এক্সপ্লোর

Malda News: পরিবারের মুখে ভাত তুলে দিতে ভিন রাজ্যে কাজ, কেরলে ট্রেনের ধাক্কায় মৃত্যু বঙ্গ সন্তানের

Bengal Migrant Accident: পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তিনি, পেটের টানেই গিয়েছিলেন ভিনরাজ্যে, নির্মাণ শ্রমিকের কাজে কর্মরত ছিলেন, কিন্তু আচমকাই রেল লাইনে

অভিজিৎ চৌধুরী, মালদা: ফের পেটের টানে অন্য রাজ্যে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের। ভিন রাজ্যে কাজে গিয়ে পুরাতন মালদা থানা এলাকার (Old Malda Thana Area) এক পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে (Migrant Worker Death। পরিবারের একমাত্র রোজগারের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন

মৃতদেহ বাড়িতে পৌঁছনোর অপেক্ষায় প্রহর গুনছেন সকলে। জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম মোহাব্বত শেখ (৩০), বাড়ি পুরাতন মালদা থানার  মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের কংসতলা এলাকায়। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন মৃত মোহাব্বত শেখ। মৃতদেহ বাড়িতে কীভাবে পৌঁছবে দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা। 'সরকারি সাহায্যের' দাবি তুলেছেন অসহায় পরিবারটি। 

কেরলে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পরিযায়ী শ্রমিকের

পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে অভাব অনটনের জন্য পেটের তাগিদে, বিগত ৮ মাস আগে ভিন রাজ্য কেরলে নির্মাণ শ্রমিকের কাজে যান। গত শনিবার রাতে রেল লাইন পারাপার করার সময় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছনো মাত্রই শোকের ছায়া নেমে এসেছে।

অসহায় ওই পরিবারটি পাশে গিয়ে দাঁড়াবো :পুরাতন মালদা ব্লকের বিডিও

পরিবার রয়েছে বৃদ্ধা মা, স্ত্রী এবং তিনটি ছেলে ও একটি মেয়ে। কীভাবে সংসারের অর্থাভাব মেটাবেন এ নিয়ে দুশ্চিন্তায় হতাশগ্রস্ত পরিবারের সকলে। পাশাপাশি এ বিষয়ে পুরাতন মালদা ব্লকের বিডিও সেঁজুতি পাল মাইতি জানান, 'পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক দুর্ঘটনাটি শুনেছি। আমরা এ বিষয়ে একটি রিপোর্ট তৈরি করছি এবং অসহায় ওই পরিবারটি পাশে গিয়ে দাঁড়াবো।'

আরও পড়ুন, 'তৃণমূলের ভোট-সন্ত্রাসে খুন..' ? পিংলায় নিহত BJP কর্মীর বাড়িতে রাজ্যপাল

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget