এক্সপ্লোর

Malda News: গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা, পরীক্ষা দিয়ে ফেরার পথে জখম ৩ মাধ্যমিক পরীক্ষার্থী

ঘটনাটি ঘটেছে হবিপুর থানার বৈদ্যপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুকুর হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট পড়েছিল হবিবপুরের ডালনা হাইস্কুলে। পরীক্ষা শেষ হওয়ার পর গাড়িতে করে ফিরছিলেন ১০ জন পরীক্ষার্থী।

করুণাময় সিংহ, মালদা: দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে (Car Accident) আহত ৩ মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বৈদ্যপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুকুর হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট পড়েছিল হবিবপুরের ডালনা হাইস্কুলে।

পরীক্ষা শেষ হওয়ার পর গাড়িতে করে ফিরছিলেন ১০ জন পরীক্ষার্থী। সেই সময়ে উল্টোদিক থেকে আসা একটি বোলেরোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পড়ুয়া থাকা অন্য গাড়িটির। বোলেরোতেও ছিলেন বেশ কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী। এই সংঘর্ষের ঘটনায় তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী ও একজন গাড়ি চালক আহত হয়েছেন। তাদের হবিবপুর গ্রামীণ হাসপাতাল নিয়ে আসা হয়েছে। সেখানেই তাঁরা চিকিৎসাধীন। 

উল্লেখ্য, আজই দু'টি বাসের রেষারেষিতে বিপত্তি ঘটে। এবার ঘটনাস্থল নদিয়ার শান্তিপুর থানা এলাকার গোবিন্দপুরের ৩৪ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, ঘটনায় ১০ জন বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে প্রত্যেকে চিকিৎসাধীন। ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, অনিয়ন্ত্রিত গতিতে ছুটছিল বাসটি। সেই সময়ে উল্টোদিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই গুরুতর জখম হন যাত্রীরা।

এদিন কৃষ্ণনগর থেকে কালনাঘাট গামী একটি বেসরকারি বাস শান্তিপুরের দিকে আসার সময়ে অপর একটি বাসের সঙ্গে রেষারেষি শুরু করে দেয়। সেই সময়ে কৃষ্ণনগর অভিমুখে যাওয়া একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। বাসে থাকা যাত্রীরা প্রায় প্রত্যেকেই কম-বেশি আহত হন। 

এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ১০ জনকে। ঘটনার পরে বাসের চালক ও কন্টাক্টর পলাতক। দুর্ঘটনাস্থল থেকে বাস ও লরিটিকে উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ। দুর্ঘটনার পর দীর্ঘ সময় জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়।

আরও পড়ুন: BJP: হুমকি পোস্টারের ঘটনায় পুলিশের দ্বারস্থ বিজেপি বিধায়ক

আরও পড়ুন: Mamata Banerjee News: ‘নির্বাচিত সরকারকে কাজ করতে না দেওয়ার চক্রান্ত’ বিধানসভার তরজা নিয়ে মন্তব্য মমতার

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Suvendu Adhikari: সনিয়া গান্ধীর আত্মজীবনীর বই-প্রকাশ অনুষ্ঠানে অভিষেক, কটাক্ষ মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari |
NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget