এক্সপ্লোর

Mamata Banerjee News: ‘নির্বাচিত সরকারকে কাজ করতে না দেওয়ার চক্রান্ত’ বিধানসভার তরজা নিয়ে মন্তব্য মমতার

Mamata Banerjee: মঙ্গলবার বাজেট অধিবেশন নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, দলের বিধায়কদের বাজেট অধিবেশনে উপস্থিত থাকতে হবে প্রতিদিন।

কলকাতা: ‘একটা নির্বাচিত সরকারকে কাজ করতে না দেওয়ার চক্রান্ত’ বিধানসভায় (Aseembly) গতকালের তরজা নিয়ে মঙ্গলবার এমনটাই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতকাল থেকে শুরু হওয়ার কথা ছিল বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হওয়ার কথা অধিবেশনের। প্রথা মেনে এর আগে বসেছিল সর্বদলীয় বৈঠক। কিন্তু সর্বদলীয় বৈঠকে যোগ দেয়নি বিজেপি । বৈঠকে উপস্থিত ছিলেন শুধুমাত্র তৃণমূলের মন্ত্রীরাই। উল্লেখ্য, মঙ্গলবার বাজেট অধিবেশন নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, দলের বিধায়কদের বাজেট অধিবেশনে উপস্থিত থাকতে হবে প্রতিদিন। অনুমতি না নিয়ে কোনও পরিস্থিতিতেই বাজেট অধিবেশনে অনুপসস্থিত থাকা যাবে না। 

সোমবার বিধানসভায় (Assembly) চূড়ান্ত বিশৃঙ্খা তৈরি হয় । রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar) এবং অন্যান্যরা বিধানসভায় পৌঁছতেই ওয়েলে নেমে বিজেপি বিক্ষোভ দেখাতে শুরু করে। পুরভোটে সন্ত্রাস নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দীর্ঘক্ষণ চলতে থাকে বিক্ষোভ। রাজ্য সরকারের দিকে আঙুল তোলেন তাঁরা। বিক্ষোভের জেরে ভাষণ শুরু করতে পারেননি রাজ্যপাল। এরপর রাজ্যপালকে ভাষণ শুরু করতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। হাতজোড় করে রাজ্যপালকে ভাষণ শুরু করতে বলেন তিনি। তবে গণ্ডগোলের মধ্যেই বিধানসভা থেকে বেরিয়ে যেতে উদ্যত হন রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্যমন্ত্রীর অনুরোধের বেশ খানিকক্ষণ পর আসন গ্রহণ করেন রাজ্যপাল। বিজেপি বিধায়কদের বিক্ষোভ থামাতে অনুরোধ মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকালই বিধানসভার স্পিকার, পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ডেকে পাঠান রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar)। রাজ্যপাল আলাদা করে কথা বলতে ডেকে পাঠান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও । 

সূত্রের খবর, বিধানসভার সব গেটই বন্ধ করে দেওয়া হয়। রাজ্য়পাল নিজের আসনে বসে পরার পর চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূল মহিলা বিধায়করা রাজ্যপালের আসনের সামনে দাঁড়াতে পারেন। এর পর আর রাজ্যপাল বেরিয়ে যেতে পারেননি। রাজ্যপাল কখনও বসে পড়ছিলেন, কখনও তাঁর আসন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন

ভিডিও

Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE
Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget