এক্সপ্লোর

Malda News: অনিয়মিত মিড ডে মিল ! স্কুল শিক্ষকদের তালা বন্ধ করল গ্রামবাসী

Malda Mid day Meal Scam: রাজ্যে এমনিতেই মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ। তারই মাঝে ফের অভিযোগ উঠল মালদায়।

করণাময় সিংহ, অভিজিৎ চৌধুরী, মালদা: রাজ্যে এমনিতেই মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ। তারই মাঝে ফের অভিযোগ উঠল মালদায়।অনিয়মিত মিড ডে মিল (Midday Meal)-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে স্কুল শিক্ষকদের তালা বন্ধ করল গ্রামবাসী। অনুপস্থিত প্রধান শিক্ষিকা। প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ। শাসকদলের নাম করে গ্রামবাসীদের হুমকি দেওয়ার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের (Head Teacher) বিরুদ্ধে। 

গতকাল দুপুরে এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল হরিশ্চন্দ্রপুর দু'নম্বর ব্লক এলাকার মীরপাড়া তাঁতিপাড়া প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাতিপাড়া বিদ্যালয় মিড ডে মিলে অনিয়ম চলছে। নিয়মিত মিড ডে মিল রান্না হয় না। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মঞ্জু সাহার বাড়িতে মিড ডে মিল রান্না করা হয়। স্কুলে পানীয় জলের কোনও উৎস নেই। শিক্ষক শিক্ষিকা বা ছাত্র-ছাত্রীদের জন্য কোনও আলাদা টয়লেট নেই। পাশের ফুলহর নদীতে গিয়ে খাবার থালা-বাসন ধুতে হয় ছাত্র-ছাত্রীদের। এই বিষয়ে প্রধান শিক্ষিকা মঞ্জু সাহাকে গ্রামবাসীরা অভিযোগ করলে মঞ্জু সাহা নিজেকে তৃণমূলের প্রভাবশালী নেতা বলে উল্টে গ্রামবাসীদেরই হুমকি দিয়েছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, মঞ্জু সাহা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মেম্বার। এদিকে এই সমস্ত অভিযোগ তুলে আজ গ্রামবাসী স্কুলে উপস্থিত শিক্ষকদের অফিসঘরে তালাবন্দি করে দেয়। যদিও মঞ্জু সাহা আজও স্কুলে অনুপস্থিত ছিলেন। পাশাপাশি ওই স্কুলের সহশিক্ষকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই তারা স্কুলের বিভিন্ন ফান্ড স্কুলের স্বার্থে ব্যবহার করার জন্য প্রধান শিক্ষিকাকে বলে আসছিলেন কিন্তু তিনি কোনও কথাই শোনেননি। এদিকে এই বিষয়ে মঞ্জু সাহাকে জিজ্ঞেস করা হলে তিনি কোনও মন্তব্য করতে নারাজ। এপ্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ভিডিও বিজয়গিরি সমস্ত ঘটনা খতিয়ে দেখে নেওয়ার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন, আজ অনুব্রতগড়ে শাহ-র সভা, সপ্তাহান্তে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাস্থলেই সভা ফিরহাদেরও

প্রসঙ্গত, এ বার মিড ডে মিল নিয়ে রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের (Mid Day Meal)। ২০২২ সালে মাত্র ছ'মাসের মধ্যে মিড ডে মিল নিয়ে অন্তত ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। বলা হয়েছে, গত বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই বিপুল টাকার দুর্নীতি হয়েছে। হিসেব চাইলে ১৬ কোটি অতিরিক্ত মিড ডে মিল দেখানো হয় (Scam)। শুধু তাই নয়, নির্ধারিত পরিমাণের চেয়ে ৭০ শতাংশ কম মিড ডে মিল খাবার সরবরাহ করা হয়েছে বলেও অভিযোগ।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget