এক্সপ্লোর

Madhyamik 2022: হাসপাতাল বদলে গেল পরীক্ষাকেন্দ্রে, সন্তান জন্মের পাঁচ ঘণ্টার মধ্যেই মাধ্যমিক মায়ের

Madhyamik 2022: মায়ের প্রথম বড় পরীক্ষার দিনই জেলা প্রশাসনকে পরীক্ষার মুখে ফেলে দিল একরত্তি। পৃথিবীর আলো দেখল এমন দিনে, যেদিন তার মায়ের মাধ্যমিক (Madhyamik Exam 2022) পরীক্ষা শুরু।

অভিজিত্‍ চৌধুরী, হরিশ্চন্দ্রপুর: সকালে সন্তানের জন্ম দেওয়ার ৫ ঘণ্টার মধ্যেই মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022) দিলেন পরীক্ষার্থী মা। আজ সকালে মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরে এই ঘটনা ঘটেছে। ওই পরীক্ষার্থীর জন্য গ্রামীণ হাসপাতালেই পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করে জেলা প্রশাসন।

মায়ের প্রথম বড় পরীক্ষার দিনই জেলা প্রশাসনকে পরীক্ষার মুখে ফেলে দিল একরত্তি। পৃথিবীর আলো দেখল এমন দিনে, যেদিন তার মায়ের মাধ্যমিক (Madhyamik Exam 2022) পরীক্ষা শুরু। সন্তান জন্মের পাঁচ ঘণ্টার মধ্যেই পরীক্ষায় বসলেন মা। আর পরীক্ষার্থীর আবেদন মেনে হাসপাতালকেই পরীক্ষাকেন্দ্রে বদলে ফেলতে হল জেলা প্রশাসনকে। মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরের নানারাই গ্রামের ঘটনা। এই গ্রামেরই বাসিন্দা আনজারা খাতুন হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যালয়ের ছাত্রী। ১৮ বছরের আনজারার মাধ্যমিকের সিট পড়েছিল হরিশ্চন্দ্রপুর হাইস্কুলে। কিন্তু সোমবার সকালেই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে সোমবার সকাল ৭টায় কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষকে আনজারা জানান, মাধ্যমিক পরীক্ষা দিতে চান তিনি।  সেইমতো জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের তরফে হাসপাতালেই ব্যবস্থা হয় পরীক্ষা দেওয়ার।  আলাদা ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় সন্তানসহ মা-কে। পরীক্ষায় নজরদারির জন্য মোতায়েন হয় পুলিশও।

পরীক্ষার্থী আনজারা খাতুন জানান, “আজ সকালে মেয়ে হয়েছে। আর আজ থেকেই পরীক্ষা শুরু হয়েছে।‘’ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক শুভেন্দু ভক্ত বলেন, “আমাদের হাসপাতালে মাধ্যমিক পরীক্ষার্থী ভর্তি ছিল। আজ সকালে তার কন্যা সন্তান হয়েছে। তারপরও সে হাসপাতাল থেকে পরীক্ষা দিতে চেয়েছিল। আমরা তার ব্যবস্থা করেছি। যাতে কোনও অসুবিধা না হয়।’’ জেলা প্রশাসন সূত্রে খবর, মাধ্যমিকের বাকি পরীক্ষা যেখান থেকে পরীক্ষার্থী দিতে চাইবেন, সেখান থেকেই ব্যবস্থা করা হবে।

২ বছর পর মাধ্যমিক পরীক্ষা। বেনজিরভাবে ৫০ হাজার বেড়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৭ হাজার ছুঁইছুঁই। সোমবার হল প্রথম ভাষার পরীক্ষা।  কিন্তু রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রথম দিনই  কিছু জায়গায় প্রশাসনের ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত ঘিরে তৈরি হল বিতর্ক। শিক্ষা পর্ষদ ও প্রশাসন সূত্রে খবর,  মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম এবং দার্জিলিঙে নির্দিষ্ট কিছু স্পর্শকাতর ব্লকে পরীক্ষা শুরুর আগে থেকে ৪ ঘণ্টা ১৫ মিনিট ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের তরফে।

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget