এক্সপ্লোর

Malda: মালদায় বামনগোলা থানার পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১ দুষ্কৃতী

Malda: ধৃতের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে দুটো পাইপগান এবং তিন রাউন্ড কার্তুজ। পুলিশের প্রাথমিক অনুমান অসামাজিক কাজকর্ম করার জন্য ওই দুষ্কৃতী হয়ত সেখানে উপস্থিত হয়েছিল।

অভিজিৎ চৌধুরী, মালদা: আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বামনগোলা থানার পুলিশ। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বামনগোলা থানার পাকুয়াহাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ ওই দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতর নাম ইউসুফ শেখ (২৫)। বাড়ি কালিয়াচক থানার নাজিরপুর নবীনগর এলাকায়। ধৃতের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে দুটো পাইপগান এবং তিন রাউন্ড কার্তুজ। পুলিশের প্রাথমিক অনুমান অসামাজিক কাজকর্ম করার জন্য ওই দুষ্কৃতী হয়ত সেখানে উপস্থিত হয়েছিল। এদিন ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হবে। পুলিশি হেফাজতেই রয়েছে সেই দুষ্কৃতী।

এদিকে মালদায় অন্য একটি বিক্ষিপ্ত ঘটনায়, ১০০ দিনের কাজে পক্ষপাতিত্বের অভিযোগ ঘিরে মালদার (Malda) গাজোলে তৃণমূল-বিজেপি সংঘর্ষ (TMC-BJP Clash)। গতকাল চাকনগর গ্রাম পঞ্চায়েতের বিলকাঞ্চন গ্রামে এই ঘটনায় আহত হন উভয়পক্ষের ৩ জন।

তৃণমূলের অভিযোগ, বিজেপি পরিচালিত চাকনগর গ্রাম পঞ্চায়েতে তাদের কর্মীদের ১০০ দিনের কাজে বঞ্চিত করা হচ্ছে। এই নিয়ে বেশ কিছুদিন ধরে  দু’ পক্ষের মধ্যে বিবাদ চলছে। গতকাল সংঘর্ষ বেধে যায়। বাঁশ-লাঠি নিয়ে একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। আহত তিনজন মালদা মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন। পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। গাজোল থানায় দু’ পক্ষই অভিযোগ দায়ের করেছে।

এদিকে গতকাল বাঁকুড়ার (Bankura) তালড্যাংরায় তৃণমূল কর্মীকে (TMC) পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। ঘটনায় বিজেপি (BJP) নেতা-সহ চারজনকে আটক করেছে পুলিশ। মৃতের নাম বিপ্লব রায়। মৃতের পরিবারের অভিযোগ, শনিবার রাতে বাড়ির সামনে পরিচিতদের সঙ্গে কথা বলার সময় আচমকাই লাঠিসোটা নিয়ে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। স্থানীয় বিজেপি নেতা বিশ্বজিৎ চক্রবর্তীর নেতৃত্বে হামলা চলে বলে অভিযোগ। মারধরে গুরুতর জখম তৃণমূল কর্মীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন: রাজ্যজুড়ে বাড়বে শীতের আমেজ, কলকাতায় আরও নামল পারদ

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget