এক্সপ্লোর

Malda: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বক্সীনগর এলাকা থেকে উদ্ধার তাজা বোমা

শনিবার সকালে হবিবপুর থানার ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী আইসো গ্রাম পঞ্চায়েতের বক্সীনগর এলাকার আমবাগানের মধ্যে বেশ কয়েকটি বোমা (Bomb Found) পড়ে থাকতে দেখেন বাসিন্দারা।

অভিজিৎ চৌধুরী, মালদা: ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী আইসো গ্রাম পঞ্চায়েতের বক্সীনগর এলাকা থেকে উদ্ধার হল তাজা বোমা। প্রাথমিক তদন্তে বম্ব স্কোয়াডের কর্মীরা জানাচ্ছেন, বোমাগুলি অত্যন্ত শক্তিশালী। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

বোমা উদ্ধার-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে হবিবপুর (Habibpur) থানার ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী আইসো গ্রাম পঞ্চায়েতের বক্সীনগর এলাকার আমবাগানের মধ্যে বেশ কয়েকটি বোমা (Bomb Found) পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। বোমার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কের পরিবেশ তৈরি হয় গ্রামে। দ্রুত স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে হবিবপুর থানায় খবর দেওয়া হয়। খবর যায় বম্ব স্কোয়াডের কাছেও। বোমা পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বম্ব স্কোয়াডের কর্মীরা। তাঁরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করেন। প্রাথমিক তদন্তে বম্ব স্কোয়াডের (Bomb Squad) কর্মীরা জানিয়েছেন যে, উদ্ধার হওয়া বোমাগুলি খুবই শক্তিশালী।

আরও পড়ুন - Malda News : জুয়ার আসরে বচসার জেরে মাংস বিক্রেতাকে গুলি করার অভিযোগ মালদায়, গ্রেফতার ১

বোমা উদ্ধারকে (Bomb Found) কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গ্রামে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, কোনও অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা বোমাগুলি মজুত করছিল। এলাকায় দুষ্কৃতী তাণ্ডব বাড়ছে। তার মধ্যে শক্তিশালী বোমা পড়ে রয়েছে বাগানের মধ্যে। গোটা ঘটনায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে গ্রামের বাসিন্দা থেকে পুলিশের। বোমাগুলি ফেটে এলাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত ভেবেই আশঙ্কা করছেন তাঁরা। যদিও বোমাগুলি কোথা থেকে এল, সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। হবিবপুর থানার আইসি অমিতাভ সরকার জানিয়েছেন যে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, সদ্য দিন কয়েকদিন আগেই মালদার কালিয়াচক থেকে উদ্ধার হয় তাজা বোমা। ব্যাগ ভর্তি বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কালিয়াচক থানার পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে। খবর দেওয়া হয় বোম ডিসপোজাল স্কোয়াডকেও।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget