এক্সপ্লোর

Malda: মাঝ রাস্তায় ষাঁড়ের তাণ্ডব, আতঙ্ক ছড়াল হবিবপুরে

Malda News: যদিও কোনও আহতের খবর নেই। পথচারীরা  প্রাণে বাঁচতে এদিক ওদিক ছুটোছুটি করতে থাকেন। গাড়িও আটকে পড়ে রাস্তায়।  

করুণাময় সিংহ, মালদা: মাঝ রাস্তায় ষাঁড়ের লড়াই। যার ফলে ভেঙে গেল বেশ কয়েকটি সবজির দোকান। যার জেরে আতঙ্কে পথচারীরা। রীতিমত আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। এমনই ছবি দেখা গেল মালদার হবিবপুর ব্লকের দাল্লা বাজারে। বৃহস্পতিবার সকালে দাল্লা বাজারে ষাঁড়ের সঙ্গে ষাঁড়ের লড়াইয়ে কমপক্ষে চারটি সবজির দোকান ভেঙে যায়। এছাড়াও মাল বোঝাই ভ্যান উল্টে যায়। এক গৃহস্থের বাড়ির বারান্দায় থাকা স্যালো উল্টে দেয় মত্ত ষাঁড়। যদিও কোনও আহতের খবর নেই। পথচারীরা  প্রাণে বাঁচতে এদিক ওদিক ছুটোছুটি করতে থাকেন। গাড়িও আটকে পড়ে রাস্তায়।  দুই ষাঁড়ের দাপাদাপির মধ্যে বাজারে আসা ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষই সংকটের মধ্যে পড়ে যান। এই পরিস্থিতি চলে প্রায় ঘণ্টাখানেক। পরে যদিও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও গোটা ঘটনায় রীতিমত আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে এলাকার মানুষকে।

পাণ্ডুয়ায় বাস দুর্ঘটনা

হুগলির (Hooghly) পাণ্ডুয়ায় (Pandua) নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রী বোঝাই বাসের। গুরুতর আহত ৪ মহিলা যাত্রী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেসরকারি বাসটি পাণ্ডুয়া থেকে কালনা যাচ্ছিল। সকাল ১১টা নাগাদ পাণ্ডুয়ায় কুলটি রোডে দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে ধাক্কা মারে গাছ। চালককে আটক করেছে পাণ্ডুয়া থানার পুলিশ। 

স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে কুলটি রোড এলাকায়। জানা যায় পাণ্ডুয়া থেকে কালনা যাওয়ার রুটের বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় রাস্তা দিয়ে এক সাইকেল আরোহী যাচ্ছিলেন। তাঁকেও বাসটি ধাক্কা মারে। এরপরই সেই বাসটি একটি মোটরসাইকেলেও ধাক্কা মারে। শেষে একটি তালগাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। 

বাসের এক মহিলা যাত্রী বলছেন, ''পাণ্ডুয়া থেকে কালনা যাচ্ছিলাম।হঠাৎ করেই বাসটা তালগাছে ধাক্কা মারল। তালগাছটার জন্যই আমরা বেঁচে গেলাম না হলে বাস উল্টে পড়তো নয়ানজুলিতে তখন আমরা হয়ত সবাই মারা যেতাম।'' আতঙ্কের রেষ তখনও কাটেনি বাসযাত্রীদের। আরও এক মহিলা বাসযাত্রী বলেন, ''বোসপাড়ার কাছে চাকা সারিয়ে বাসটি ছেড়েছিল। এরপরই কুলটির কাছে আসতেই দুর্ঘটনা ঘটল। বাস চালক ভীষণ জোড়ে বাস চালাচ্ছিলেন। এখনও আমার হাত, পা কাঁপছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলাম।'' ইতিমধ্যেই চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: যুবককে পিটিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত উত্তরপাড়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget