এক্সপ্লোর

Malda : "এত রাতে কেন জমায়েত ?" জানতে চাওয়ায় মেরে মাথা ফাটানো হল সিভিক ভলান্টিয়ারের

Malda : তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। সেই সময় ভয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়

করুণাময় সিংহ, কালিয়াচক (মালদা) : প্রতিদিনের মতোই ডিউটি করছিলেন। সেই সময় এক সিভিক ভলান্টিয়ারকে (Civic Volunteer) মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে মালদা (Malda) জেলার কালিয়াচক থানার নওদা যদুপুর এলাকায় ঘটনাটি ঘটে। এর জেরে এলাকায় শোরগোল পড়ে যায়। আহত সিভিক ভলান্টিয়ার এই মুহূর্তে মহঃ শহিদুর রহমান মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কালিয়াচক থানার মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গতরাতে নওদা যদুপুর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাছে ডিউটি করছিলেন শহিদুর। সেই সময় জনা সাত-আটেক দুষ্কৃতী এসে ওই এলাকায় জড়ো হয়। কী কারণে অত রাতে এত লোক জমায়েত করেছে, তা জানতে চান শহিদুর। আর তা জিজ্ঞাসা করতেই হামলা চালানো হয় ওই সিভিক ভলেন্টিয়ারের উপর। মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুন ; তৃণমূলকর্মীর কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে

এরপর তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। সেই সময় ভয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আহত শহিদুরকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে ভোররাতে তাঁকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই সিভিক ভলান্টিয়ার।

কী কারণে এই হামলা, হামলার সাথে কারা যুক্ত তা খতিয়ে দেখছে কালিয়াচক থানার পুলিশ।

প্রসঙ্গত, দিনকয়েক আগেই কোচবিহারের তুফানগঞ্জে সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগে তৃণমূল প্রধানকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের উদ্যোগে তুফানগঞ্জের এসএসএ ময়দানে ফুটবল ম্যাচ চলছিল। পুলিশ সূত্রে খবর, মেডিক্যাল ক্যাম্পে বসে ধূমপান করছিলেন অন্দরন ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ধরণীকান্ত বর্মন। অভিযোগ, সিভিক ভলান্টিয়ার শহিদুল সরকার বাধা দেওয়ায়, তাঁকে হুমকি দেন প্রধান। এরপর সন্ধেয় দলবল নিয়ে সিভিক ভলান্টিয়ারের বাড়ি লাগোয়া দোকানে গিয়ে ভাঙচুর চালান। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টিও হয় বলে অভিযোগ। তৃণমূল প্রধান-সহ ১০ জনকে গ্রেফতার করে তুফানগঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget