এক্সপ্লোর

Malda: মালদা ইংলিশ বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত কয়েকজন যাত্রী

Malda Bus Accident: বেসরকারি এই বাসটি কলকাতা থেকে মালদা আসছিল  একটি স্টেট বাসের সঙ্গে রেষারেষি করার সময় দুর্ঘটনাটি ঘটে। আহত হয়েছে বেশ কয়েকজন যাত্রী।

করুণাময় সিংহ, মালদা: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস। মালদার ইংরেজবাজারের সুস্তানী মোড় এলাকায় কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। ব্যাপক যানজট। বেসরকারি এই বাসটি কলকাতা থেকে মালদা আসছিল  একটি স্টেট বাসের সঙ্গে রেষারেষি করার সময় দুর্ঘটনাটি ঘটে। আহত হয়েছে বেশ কয়েকজন যাত্রী। তাঁদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানা এলাকার নরঘাটে দুর্ঘটনা। মৃত ৩, গুরুতর আহত অন্তত ৮। পরপর কয়েকটি গাড়িকে ধাক্কা মারে হেড়িয়া থেকে কলকাতাগামী বাস। সকাল ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা সবজি বোঝাই গাড়িকে ধাক্কা মারে বেসরকারি বাস। এরপর আরও কয়েকটি দিঘাগামী গাড়িকে ধাক্কা মারে বাসটি।  যান্ত্রিক ত্রুটি, না কি বাসের চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা, খতিয়ে দেখছে চণ্ডীপুর থানার পুলিশ।

কিছুদিন আগেই নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনার খবর এসেছিল। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গিয়েছিল একটি যাত্রীবোঝাই বাস। উল্টে যাওয়া বাসের যাত্রীরা প্রায় সকলেই অল্পবিস্তর জখম হয়েছিলেন। ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন ৭ জন। ঘটনাটি ঘটেছিল রায়নার মিরেপোতা এলাকায় বর্ধমান আরামবাগ রোডে। 

কিন্তু কীভাবে ঘটল এই অঘটন? স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি কাইতি থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। মিরেপোতা বাজার পেরিয়ে বর্ধমান-আরামবাগ রোড ধরে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসচালক। এরপর প্রথমে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে বাসটি। তারপর সামলাতে না পেরে পাশের নয়ানজুলিতে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে এসে উদ্ধারকাজ শুরু করেন। এরপর খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। ঘটনার জেরে খুব স্বাভাবিকভাবেই বেশ কিছুক্ষণ ব্যহত হয় আরামবাগ রোডের যানচলাচল।

তার কিছুদিন আগেই হাওড়ার জগৎবল্লভপুরেও প্রায় একইরকমের একটি বাস দুর্ঘটনা ঘটে। সেই ঘটনায় মৃত্যুও হয় একজনের। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় কলকাতাগামী একটি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। 

আরও পড়ুন: "গুজরাত-অসম-উত্তরপ্রদেশও কি তাহলে টাকা দিয়ে পেয়েছে ?", স্কচ-পুরস্কার বিতর্কে শুভেন্দুকে খোঁচা ব্রাত্যর

সেরা শিরোনাম

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget