এক্সপ্লোর

Malda: একশো দিনের কাজে পক্ষপাতিত্বের অভিযোগ, তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র গাজোল

TMC-BJP Clash: গতকাল চাকনগর গ্রাম পঞ্চায়েতের বিলকাঞ্চন গ্রামে এই ঘটনায় আহত হন উভয়পক্ষের ৩ জন।

করুণাময় সিংহ, মালদা: ১০০ দিনের কাজে পক্ষপাতিত্বের অভিযোগ ঘিরে মালদার (Malda) গাজোলে তৃণমূল-বিজেপি সংঘর্ষ (TMC-BJP Clash)। গতকাল চাকনগর গ্রাম পঞ্চায়েতের বিলকাঞ্চন গ্রামে এই ঘটনায় আহত হন উভয়পক্ষের ৩ জন।

তৃণমূলের অভিযোগ, বিজেপি পরিচালিত চাকনগর গ্রাম পঞ্চায়েতে তাদের কর্মীদের ১০০ দিনের কাজে বঞ্চিত করা হচ্ছে। এই নিয়ে বেশ কিছুদিন ধরে  দু’ পক্ষের মধ্যে বিবাদ চলছে। গতকাল সংঘর্ষ বেধে যায়। বাঁশ-লাঠি নিয়ে একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। আহত তিনজন মালদা মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন। পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। গাজোল থানায় দু’ পক্ষই অভিযোগ দায়ের করেছে।

আরও পড়ুন: বেআইনিভাবে জমি দখলের অভিযোগ অনুপম হাজরার বাবার বিরুদ্ধে, তুঙ্গে রাজনৈতিক তরজা

এদিকে গতকাল বাঁকুড়ার (Bankura) তালড্যাংরায় তৃণমূল কর্মীকে (TMC) পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। ঘটনায় বিজেপি (BJP) নেতা-সহ চারজনকে আটক করেছে পুলিশ। মৃতের নাম বিপ্লব রায়। মৃতের পরিবারের অভিযোগ, শনিবার রাতে বাড়ির সামনে পরিচিতদের সঙ্গে কথা বলার সময় আচমকাই লাঠিসোটা নিয়ে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। স্থানীয় বিজেপি নেতা বিশ্বজিৎ চক্রবর্তীর নেতৃত্বে হামলা চলে বলে অভিযোগ। মারধরে গুরুতর জখম তৃণমূল কর্মীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় সূত্রে খবর, বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বিশ্বজিৎ। তারপর থেকেই এলাকা দখলকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে বিবাদ শুরু হয়। তার জেরেই হামলা বলে মৃতের পরিবারের অভিযোগ। হামলার অভিযোগ অস্বীকার করে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছে বিজেপি।

মৃতের পরিবারের দাবি শনিবার রাত দশটা নাগাদ মান্ডি গ্রামের রাস্তার ধারে কয়েকজনের সঙ্গে বসে গল্প করছিলেন পেশায় কৃষি সেচ দফতরের কর্মী বিপ্লব রায়। আচমকাই কয়েকজন লাঠিসোটা নিয়ে তাঁৎ উপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুরুতর জখম হন বিপ্লব রায়। গুরুতর আহত অবস্থায় বিপ্লব রায়কে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। বিজেপি নেতা-সহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি

ভিডিও

Baruipur News |
Baruipur News |
Baruipur News |
Baruipur Incident News | তদন্ত মুখ্যমন্ত্রী করতে দিয়েছে, যেই হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে
Baruipur Incident News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget