এক্সপ্লোর

Malda : বিজেপিকে ভোট দেওয়ায় মিলছে না ত্রাণ, হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ একাংশ এলাকাবাসীর

হরিশ্চন্দ্রপুরে প্লাবিত এলাকায় ত্রাণ বিলি নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সঙ্গে উঠছে দলবাজির অভিযোগ। বিজেপিকে ভোট দেওয়ায় ত্রাণ মিলছে না বলে অভিযোগ।

অভিজিৎ চৌধুরী, মালদা : ফুলহার নদীর জলে প্লাবিত একাধিক গ্ৰাম। চরম বিপদসীমার উপর দিয়ে বইছে ফুলহার। এই পরিস্থিতিতে হরিশ্চন্দ্রপুরে প্লাবিত এলাকায় ত্রাণ বিলি নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সঙ্গে উঠছে দলবাজির অভিযোগ। বিজেপিকে ভোট দেওয়ায় ত্রাণ মিলছে না বলে অভিযোগ উঠেছে। অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে। এই অভিযোগ তুলে বিক্ষোভও দেখান এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ফুলহার নদী সংলগ্ন ইসলামপুর গ্রাম-পঞ্চায়েতের প্লাবিত রশিদপুর, খোপাকাঠি, মীরপাড়া তাঁতিপাড়া, ভাকুরিয়া এলাকায়।

এলাকাবাসীর বক্তব্য, জল দুয়ারে চলে এসেছে। তাঁদের অভিযোগ, বিজেপিকে ভোট দেওয়ার 'অপরাধে' ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে বেছে বেছে শুধুমাত্র শাসক দলের সমর্থকদেরই ত্রাণ দেওয়া হচ্ছে। নদীর জল বেরিয়ে ঘরে চলে এসেছে, তবু এখনও পর্যন্ত প্রশাসনিক কোনও প্রতিনিধি বা জন-প্রতিনিধির দেখা মেলেনি। জলের মধ্যে ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে দিন কাটাতে হচ্ছে তাঁদের। ভাকুরিয়া এলাকায় কম বেশি প্রতি বছরই নদীর জলে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। এবারও সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছে।

এরই মধ্যে ত্রাণ বিলি নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির তরজা। জেলা তৃণমূল নেতা বুলবুল খানের দাবি, তৃণমূল সরকারের কাছে সবাই সমান। তৃণমূল এসব রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা খোঁজ নিয়ে দেখছি। যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা নিজেরা গিয়ে দাঁড়িয়ে থেকে এলাকাগুলিতে ত্রাণ পৌঁছে দিয়ে আসব। তৃণমূল সরকারকে বদনাম করার চক্রান্ত করছে বিজেপি। 

যদিও পাল্টা বিজেপি পঞ্চায়েত সদস্য কুন্দন মণ্ডল বলেন, ত্রাণ, ত্রিপল তৃণমূলের লোক সব লুটপাট করে নিজেরা বিক্রি করে দিচ্ছে। ভ্যাকসিন শুধু তৃণমূলের লোকগুলোই পাচ্ছে। আর এখানকার লোকগুলোকে বিহার যেতে হচ্ছে। সব কিছুতেই রাজনীতি করছে তৃণমূল।

সম্প্রতি রতুয়ায় গঙ্গা ও ফুলহার নদীর জলের স্তর বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতির অবনতি হয়। ব্রিজের উপর গবাদি পশুদের নিয়ে ত্রিপল খাটিয়ে বসবাস করেন এলাকার বাসিন্দারা। প্রায় ২০০ বিঘা জমির ফসল চলে গেছে জলের তলায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget