এক্সপ্লোর

Malda : নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, হরিশ্চন্দ্রপুরে অবরোধ-বিক্ষোভ

নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। এই অভিযোগ তুলে মঙ্গলবার পথ অবরোধ করে চলল বিক্ষোভ। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম-পঞ্চায়েতের চাঁদপুর গ্রামের ঘটনা।

অভিজিৎ চৌধুরী, হরিশ্চন্দ্রপুর(মালদা) : নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। এই অভিযোগ তুলে মঙ্গলবার পথ অবরোধ করে চলল বিক্ষোভ। বন্ধ করে দেওয়া হয় রাস্তা নির্মাণের কাজ। তিন ঘণ্টা ধরে বিক্ষোভ চলায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম-পঞ্চায়েতের চাঁদপুর গ্রামে। ৩০ কোটি ৮৯ লক্ষ টাকা ব্যয়ে এই গ্রামের ওপর দিয়ে তৈরি হচ্ছে ২২ কিলোমিটার রাজ্য সড়ক।

মূলত বাঁধের ওপর দিয়ে এই দীর্ঘ রাস্তা ভালুকা ঢালাই মোড় থেকে শুরু করে বিহার সীমান্তের দিল্লি দেওয়ানগঞ্জ পর্যন্ত যাবে। চাঁদপুর গ্রাম সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই সড়কের। যে সড়ক তৈরির কাজ শেষ হয়ে গেলে হাজার হাজার মানুষ উপকৃত হবে। যোগাযোগ সহজ হবে বিহারের সঙ্গেও। এই সড়ক তৈরি হলে সড়কপথে অনেক কম সময়ে বিহারে পৌঁছে যেতে পারবে মানুষ। 

৩০ কোটি ৮৯ লক্ষ টাকা খরচ করে এই রাস্তা নির্মাণের কাজ শুরু করলেও, নির্ধারিত শিডিউল না মেনে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের দাবি, এই সড়ক তৈরি হলে অল্পদিনের মধ্যেই ভেঙেচুড়ে যাবে। বন্যা বিধ্বস্ত এইসব গ্রামে যে পথে চলা অসম্ভব হয়ে পড়বে।

এই অভিযোগে চাঁদপুরের গ্রামবাসী বিক্ষোভে নামেন। বন্ধ করে দেওয়া হয় রাস্তা তৈরির কাজ। যদিও ঠিকাদার সংস্থার ইঞ্জিনিয়ার এই অভিযোগ মেনে নেননি। সার্বিক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহানন্দা বাঁধ প্রকল্পের আধিকারিক। এদিকে এই রাস্তা ও বিক্ষোভ ঘিরে রাজনীতির ময়দান সরগরম হয়ে উঠেছে। তৃণমূল সরকার কাটমানির সরকার বলে অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছে বিজেপি।

উল্লেখ্য, বর্ষার সময় জল জমলে এইসব রাস্তা ফেটে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে, নতুন করে আবার যাতায়াত সমস্যা দেখা দিতে পারে। তাই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সরব হন স্থানীয়রা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget