এক্সপ্লোর

Malda News: গৃহবধূকে গলার নলি কেটে খুনের চেষ্টা, লুঠের উদ্দেশ্যে হামলা বলে দাবি পরিবারের

পরিবার সূত্রে খবর, আজ সকালে বছর বাইশের গৃহবধূকে বাড়ির উঠোনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর স্বামী। মহিলার গয়না খোয়া গিয়েছে বলে পরিবারের দাবি।

করুণাময় সিংহ, মালদা:

গৃহবধূকে খুনের চেষ্টা: বাড়ির মধ্যে গৃহবধূকে গলার নলি কেটে খুনের চেষ্টার অভিযোগ। লুঠের উদ্দেশ্যে হামলা বলে পরিবারের দাবি। মালদার চাঁচলের বহিরগাছি গ্রামের ঘটনা। পরিবার সূত্রে খবর, আজ সকালে বছর বাইশের গৃহবধূকে বাড়ির উঠোনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর স্বামী। মহিলার গয়না খোয়া গিয়েছে বলে পরিবারের দাবি। বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ওই গৃহবধূ। হামলার কারণ খতিয়ে দেখছে চাঁচল থানার পুলিশ।

আরও এক ডাকাতি: অন্যদিকে ডাকাতির ছক বানচাল করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকার ঘুটিয়ারি শরিফ থেকে গ্রেফতার করা হয়েছে পাঁচ ডাকাতকে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে টহল দেওয়ার সময় কয়েকজনের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। পাঁচজনকে জিজ্ঞাসাবাদে সদুত্তর না মেলায় গ্রেফতার করা হয়।

তদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ মিলেছে। জীবনতলার পাশাপাশি, কুলতলি থেকেও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে সোনাটিকারি এলাকায় অভিযান চালায় পুলিশ। ২ দুষ্কৃতীকে গ্রেফতার করে। কয়েকজন পালিয়ে যায় ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড কার্তুজ ও ধারাল অস্ত্র। ডাকাতির উদ্দেশ্যে দুষ্কৃতীরা জড়ো হয়েছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন: Jammu & Kashmir: ভূস্বর্গ বেড়াতে গিয়ে আর ফেরা হল না, বাস উল্টে মৃত্যু দুই বাঙালি মহিলার

পক্ষাঘাটগ্রস্ত মহিলার মৃত্যু: এদিনই আরও একটি ভয়াবহ ঘটনা প্রকাশ্য়ে আসে। পক্ষাঘাতে ঘরবন্দি হয়ে থাকা, গড়িয়ার মহিলার আগুনে ঝলসে মৃত্যু হয়েছে। জানা গিয়েছে হাঁটাচলার ক্ষমতা ছিল না ওই তাঁর। সারা ক্ষণ ঘরবন্দিই থাকতেন। সকালে তাঁর ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কী ঘটেছে দেখতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ওই মহিলার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। তদন্ত শুরু হয়েছে।

দক্ষিণ কলকাতার (Kolkata News) গড়িয়ার গাজিপাড়ার ঘটনা। বাড়ির যে ঘরে থাকতেন ওই মহিলা, শনিবার সকালে সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। সাতসকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কী ঘটেছে দেখতে ছুটে আসেন স্থানীয়রা।

সেরা শিরোনাম

Malda News: পরেনি হেলমেট, বাইক আটকানোয় পুলিশের উপর 'হামলা', রক্তাক্ত ASI, মর্মান্তিক ঘটনা মালদায়
পরেনি হেলমেট, বাইক আটকানোয় পুলিশের উপর 'হামলা', রক্তাক্ত ASI, মর্মান্তিক ঘটনা মালদায়
West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
Malda: মাঝরাতে চাঁচল থানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য গোটা এলাকায়
মাঝরাতে চাঁচল থানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য গোটা এলাকায়
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget