এক্সপ্লোর

Malda News: শোওয়ার ঘরের এসি থেকে বেরিয়ে আসছে সাপ ! পরিবার নিয়ে লাফিয়ে ঘরের কোনায় অতিরিক্ত জেলাশাসক..

Snake Rescue From Additional DM House AC: শোওয়ার ঘরের এসি থেকে বেরিয়ে আসছে সাপ ! দেখে চক্ষুচড়ক গাছ খোদ অতিরিক্ত জেলাশাসকের

করুণাময় সিংহ, মালদা: অতিরিক্ত জেলাশাসকের শোওয়ার ঘরের এসির মুখ থেকে বেড়িয়ে আসছে একের পর এক সাপ। আর তা দেখে রীতিমত চক্ষুচড়ক গাছ খোদ অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনিন্দ্য সরকারের।

জানা গিয়েছে, শোওয়ার ঘরের এসি থেকে বেরিয়ে আসছে সাপ , দেখতেই পরিবার নিয়ে ঘরের এক কোনায় লাফিয়ে চলে যান অতিরিক্ত জেলাশাসক। এরপরই খবর যায় সর্পপ্রেমী নিতাই হালদারের কাছে। যেমনটি ফোন তেমনি কাজ। পুরাতন মালদা থেকে মোটরবাইক নিয়ে ছুটে আসেন সর্প প্রেমী নিতাই হালদার। ইংরেজবাজার শহরের মাধবনগর এলাকায় অতিরিক্ত জেলা শাসকের বাংলোতে গিয়েই একের পর এক সাপ উদ্ধার করতে থাকেন নিতাইবাবু। যদিও উদ্ধার হওয়া ৮টি সাপ বিষধর নয় বলেই জানিয়েছেন সর্প বিষারদ নিতাই হালদার। শীতকালে এসি বন্ধ থাকায় সেখানে প্রজনন ঘটিয়েছে সাপ বলে মনে করছেন সর্পপ্রেমী।

গতকাল আরও একটি এমনই ঘটনা ঘটেছে  উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকায়।  সেখানেও একটি বাড়ির এসির মধ্য থেকে উদ্ধার হয়েছে পাঁচটি সাপ !  পূর্ব সোনাটিকারির বাসিন্দা সুব্রত দাসের বাড়ির এসি থেকে উদ্ধার হয়েছে পাঁচটি সাপ। পরিবার সূত্রে জানা গিয়েছে, গরম পড়তেই গতকাল এসি চালিয়েছিলেন পরিবারের সদস্য। তাঁদের দাবি এসি চালানোর পর আওয়াজ পেয়ে এসি বন্ধ করেন। এসির দিকে লক্ষ্য করে তারা সাপের লেজ দেখতে পান। পরবর্তী তাঁরা খবর দেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে। রাতের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসে দুটো সাপ উদ্ধার করেন। আজ সকালে ফের খবর পেয়ে তাঁরা ওই এসি থেকে আরও তিনটি সাপ উদ্ধার করেন। উদ্ধারকারীরা জানিয়েছেন, সাপগুলি মানুষের পক্ষে ক্ষতিকারক নয়। এরা সাধারণত বাড়ির টিকটিকি ও পোকামাকড় ধরে খায়। খাবারের সন্ধানে হয়তো এসির মধ্যে ঢুকে ছিল।

আরও পড়ুন, 'ইদে সবাই অংশ নিলে, রামনবমীতেও সবার অংশগ্রহণ করা উচিত..', বলছেন দিলীপ ঘোষ

এই ঘটনায় গৃহবধূ বলেন, 'গরম পড়ার পর, গতকাল প্রথম আমাদের এসিটা চালানো হয়। হঠাৎ দেখা যায়, এসির ভিতর থেকে লেজ ঝুলছে। স্বাভাবিকভাবেই আমরা ভয় পেয়ে যাই। তারপরে আমরা আবার এসিটা চালাই। কিন্তু দেখতে পাই, এসিটা চলছে না। আমি এরপরেই বলি এসি বন্ধ করতে। মনে হয়েছে সাপ আছে। তারপরে আমরা সাপ কিনা, নিশ্চিত হতে ছাদের উপরে যাই। গিয়ে দেখি যে, ওটা সাপ। মাথাটা দেখা যাচ্ছে। দেখে স্বাভাবিকভাবেই ভয়ই পেয়ে গেছি। ফোন করি বন দফতরে। শেষে ওখান থেকে সাপ বের হয়।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget