এক্সপ্লোর

Malda News: ঘুচল 'কালো তকমা', WBCS-এ পঞ্চম হয়ে কালিয়াচকের মুকুটে নয়া পালক জুড়লেন নিশাক

Malda WBCS Nishak: রাজ্য শুধু নয়, দেশবাসীর চোখেও কালিয়াচক মানে একটি পিছিয়ে পড়া এলাকা৷ আর সেই কালিয়াচকের মুকুটেই WBCS-র বি গ্রুপে পঞ্চম স্থান জয় করে নয়া পালক জুড়লেন নিশাক।

করুণাময় সিংহ,মালদা: রাজ্য শুধু নয়, দেশবাসীর চোখেও কালিয়াচক (Kaliachak) মানে একটি পিছিয়ে পড়া এলাকা৷ যেখানে জাল টাকা, মাদক-সহ বিভিন্ন জিনিসের চোরা কারবার চলে, যেখানে অবাধে বিচরণ করে দুষ্কৃতীরা৷ কিন্তু সেই জমানার অবসান ঘটেছে৷ একসময় যথেষ্ট সুযোগ না পেয়ে সংখ্যালঘু সমাজের ছেলেমেয়েরা শিক্ষার আলো থেকে দূরে থাকলেও এখন সেই কালিয়াচকের ছেলেমেয়েরাই রাজ্য, দেশ তথা বিশ্বের দরবারে নিজেদের শিক্ষার ধ্বজা তুলে ধরছে৷ ইংল্যান্ডের নামী বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়ে কালিয়াচকের পতাকা তুলে ধরেছেন আলিশা ইবকার৷ এবার ডব্লিউবিসিএসের বি গ্রুপে (WBCS Group B) পঞ্চম হয়ে সেই ঝান্ডাটা আরও একবার নাড়িয়ে দিলেন বামনগ্রামের মোহাম্মদ নিশাক আলি৷ শ্রমিক পরিবারের ছেলে হয়েও নিজের সংকল্পে অটুট থেকেছেন তিনি৷ 

মালদা জেলার অর্থনীতিতে (Malda Economics) সবচেয়ে বেশি অবদান রাখে কালিয়াচক৷ এখানকার আম আর রেশম শিল্পের নাম বিশ্বজোড়া৷ এই দুই শিল্পের সঙ্গে জড়িত অনেক মানুষ৷ অনেকে আবার বিভিন্ন ব্যবসায় সুপ্রতিষ্ঠিত৷ কিন্তু এই অর্থনীতির বাইরেও থেকে যায় স্থানীয় সমাজের একটা অংশ৷ এই অংশের ছেলেমেয়েরাই শিক্ষার স্বাদ না পেয়ে একসময় বিপথে চালিত হত৷ কিন্তু সময় পালটেছে৷ শিক্ষার প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করেছেন অভিভাবকরা৷ তাই দু’বেলা পেট ভরে খেতে না পেলেও এখন তাঁরা ছেলেমেয়েদের আগে পড়াশোনা করতে পাঠান৷ এভাবেই মাত্র ১০ বছরে কালিয়াচক গোটা জেলার এডুকেশন হাবে পরিণত হয়েছে৷ বেরিয়ে আসছে একের পর এক রত্ন৷ 

সেই রত্নেরই একজন মোঃ নিশাক আলি৷ কালিয়াচক ১ নম্বর ব্লকের বামনগ্রাম মসিমপুর গ্রাম পঞ্চায়েতের দাহাপাড়া গ্রামের বাসিন্দা৷ বাবা মাহাবুল শেখ স্থানীয় একটি প্লাস্টিক কারখানার শ্রমিক৷ দিনভর আবর্জনা সাফাই করে প্লাস্টিক সংগ্রহ করেন৷ গরিব হলেও তিনি তাঁর দুই ছেলে আর এক মেয়েকে শিক্ষার রাস্তায় হাঁটিয়েছেন৷ নিশাক যেমন এবার ডব্লিউবিসিএসের বি গ্রুপে পঞ্চম হয়ে সরাসরি পুলিশ বিভাগে ডিএসপি পদমর্যাদার চাকরি পাচ্ছেন। তেমনই তাঁর ছোট ছেলে সাফিক আহমেদ ডাক্তারি পড়ার প্রশিক্ষণ নিচ্ছেন৷ মাহাবুল বলছেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে এলাকার সংখ্যালঘু ছেলেমেয়েরা এখন উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে৷ গোটা এলাকায় শিক্ষার হার বেড়েছে৷ তাঁর বড় ছেলে খালেদ যদিও আল আমিন মিশন থেকে পড়াশোনা করেছে৷ কিন্তু স্কলারশিপের টাকাতেই তার উচ্চশিক্ষার ব্যবস্থা হয়েছে৷ এলাকার আরও অনেক ছেলেমেয়ে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছেন৷ কালিয়াচকের তিনটি ব্লকে এমন ছেলেমেয়ের সংখ্যা কয়েকশো৷ 

নিশাক বলেন, ‘ছোট থেকে ইচ্ছে ছিল প্রশাসনিক কর্তা হয়ে এলাকার জন্য, সমাজের জন্য কাজ করব৷ কালিয়াচকের কথা উঠলেই মানুষ খারাপ কিছু ভাবেন৷ কিন্তু এখন কালিয়াচক শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছে৷ মুখ্যমন্ত্রীর প্রচেষ্টাতেই সেটা সম্ভব হয়েছে৷ কালিয়াচক মানে এখন আর বোমা-গুলি কিংবা চোরা কারবার নয়, কালিয়াচক মানে এখন ডাক্তার-ইঞ্জিনিয়ার-আমলাও বটে৷ তবে এখানে আরও অনেক কাজ করার রয়েছে৷ এখনও যুব সমাজের একাংশ শিক্ষা থেকে পিছিয়ে রয়েছে৷ তাদের সামনে এগিয়ে আনতে হবে৷ একজন পুলিশ অফিসার হিসাবে তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য৷’

আরও পড়ুন, 'পিসি ভাইপো সবার নাম উঠবে', বালিগঞ্জে টাকা উদ্ধারকাণ্ডে বিস্ফোরক দিলীপ

এলাকার সমাজসেবী আবদুস সালাম বলেন, কালিয়াচকের তিনটি ব্লকে শিক্ষার প্রসারে সরকারের সঙ্গে এগিয়ে এসেছে অনেক সংগঠনও৷ এখন এই এলাকা জেলার এডুকেশন হাবে পরিণত হয়েছে৷ প্রায় ৩০০টি আবাসিক মিশন স্থাপিত হয়েছে৷ তিন থেকে চার হাজার পড়ুয়া বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে৷ এর সুফলও মিলছে৷ প্রতি বছর অসংখ্য ডাক্তার-ইঞ্জিনিয়ার এই এলাকা থেকে বেরিয়ে আসছে৷ আগামীতে সংখ্যাটা আরও বাড়বে৷ গায়ে লেগে থাকা কালো তকমা ফেলে সামনের দিকে এগিয়ে যাবে কালিয়াচক৷

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget