এক্সপ্লোর

Dengue: ডেঙ্গি-উদ্বেগ মালদাতেও, টাস্ক ফোর্স গঠন জেলা প্রশাসনের; ছুটি বাতিল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের

Scare of Dengue: নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে ইংরেজবাজারের ২৫ নম্বর ওয়ার্ড রতুয়া ১ নম্বর ব্লক এবং কালিয়াচক ৩ নম্বর ব্লকে

করুণাময় সিংহ, মালদা : রাজ্যের বিভিন্ন প্রান্তের মতোই ডেঙ্গি-উদ্বেগ (Dengue) বেগ দিচ্ছে মালদাবাসীকেও (People of Malda)। ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে মশাবাহিত এই রোগ। গত সপ্তাহে এই জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১১০ জন। চলতি সপ্তাহে এখনও পর্যন্ত ৪০ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। এদিকে চলতি মরশুমে জেলায় মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১২১৩ জন। নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে ইংরেজবাজারের ২৫ নম্বর ওয়ার্ড রতুয়া ১ নম্বর ব্লক এবং কালিয়াচক ৩ নম্বর ব্লকে। এই পরিস্থিতিতে ডেঙ্গি মোকাবিলায় টাক্স ফোর্স (Task Force) গঠন করল মালদা জেলা প্রশাসন। শুধু তা-ই নয়, পরিস্থিতির ভয়াবহতার কথা মাথায় রেখে যতদিন না ডেঙ্গি নিয়ন্ত্রণে আসছে, ততদিন পর্যন্ত সব চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

ডেঙ্গি নিয়ন্ত্রণে অন্য পদক্ষেপও -

গতকাল থেকে ড্রোন উড়িয়ে জমা জল খোঁজার কথা জানায় মালদা জেলা প্রশাসন। স্কুল এবং নার্সিংহোমগুলি পরিদর্শন করবে টাস্ক ফোর্স। কোনও নার্সিংহোম বা হাসপাতাল ডেঙ্গি প্রোটোকল না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলাশাসক নীতিন সিংহানিয়া।

রাজ্য় জুড়ে ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতি। বাড়ছে মৃতের সংখ্যা। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্য়া। শুধু শহর কলকাতাই নয়, জেলাতেও অব্য়াহত ডেঙ্গির তাণ্ডব। জেলা প্রশাসন সূত্রে খবর, মালদায় চলতি মরশুমে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া ১ হাজার ২১৩। এই পরিস্থিতিতে টাস্ক ফোর্স গঠন করল মালদা জেলা প্রশাসন। 

মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি বলেন, "জল জমতে পারে, এমন সমস্ত জায়গা খুঁজে খুঁজে বের করে ব্য়বস্থা নিতে হবে। ২৯ থেকে ৫ তারিখ বিশেষভাবে ডেঙ্গি অভিযানের সপ্তাহ পালন করা হবে। এছাড়াও স্কুলগুলোকে আলাদাভাবে দেখা হচ্ছে। "

মালদার জেলাশাক নিতিন সিংহানিয়া বলেন, "নজরদারি টিম গঠন করা হয়েছে। টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। শুক্রবার থেকে বিভিন্ন নার্সিংহোম, বেসরকারি হাসপাতার, ডায়গনস্টিক সেন্টারে পরিদর্শন করা হবে। যারা প্রোটোকল মেনে চলবে না তাদের বিরুদ্ধে খুব কড়া ব্যবস্থা নেওয়া হবে।"

জলপাইগুড়িতেও ডেঙ্গি-আতঙ্ক-

অন্য়দিকে, উত্তরেও উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। চলতি মরশুমে জলপাইগুড়িতে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৪০৩ জন। পুরসভা এলাকায় ১০ জন আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে জলপাইগুড়ি জেলার সমস্ত পুরসভাকে নিয়ে জরুরি বৈঠক করল জেলা স্বাস্থ্য দফতর। 

সেরা শিরোনাম

Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget