এক্সপ্লোর

Malda: বিপুল পরিমাণ রেশনের আটা উদ্ধার পুলিশের, গ্রেফতার যুব তৃণমূল নেতার দাদা

যুব তৃণমূল নেতা সুশান্ত চৌধুরী এই ঘটনায় যুক্ত, এমনটাই অভিযোগ বিজেপির।

করুণাময় সিংহ, মালদা: কালিয়াচক থানার সুলতানগঞ্জে হানা দিয়ে প্রচুর পরিমাণে রেশনের আটা উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় গ্রেফতার যুব তৃণমূল নেতা সুশান্ত চৌধুরী দাদা বিকাশ চৌধুরী। গোটা ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচক থানা এলাকায়।

যুব তৃণমূল নেতা সুশান্ত চৌধুরী এই ঘটনায় যুক্ত, এমনটাই অভিযোগ বিজেপির। তৃণমূল নেতৃত্বের তরফে বলা হয়েছে কেউ অন্যায় করলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে ইংলিশ বাজার এবং বৈষ্ণব নগরে খাদ্য দফতরের কর্মীদের নিয়ে অভিযান চালায় পুলিশ। সেখানে গিয়েই দুই লরি ভর্তি রেশনের আটা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয় চার জনকে। 

তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ খবর পায় কালিয়াচক থানার সুলতানগঞ্জে একটি গোডাউনে প্রচুর পরিমাণে রেশনের আটা মজুদ করা আছে। বৃহস্পতিবার বিকেলে সেই গোডাউনে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় প্রায় ৭ টন আটা। এই ঘটনায় সুশান্ত চৌধুরী দাদা বিকাশ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা অতিরিক্ত পুলিশ সুপার আনিস সরকার জানিয়েছেন, এই ঘটনায় আর কারা যুক্ত রয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ। 

অন্যদিকে, কালিয়াচক ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সামিজুদ্দিন আহমেদ বলেন, "কেউ বেআইনি কাজে যুক্ত থাকলে দল পাশে দাঁড়াবে না। প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।" এদিকে, তৃণমূলের এই মন্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি। জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, মমতা দিদির দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করার কথা বলছেন কিন্তু এই ধরনের নেতা থাকলে তা কখনোই সম্ভব নয়। এই ঘটনায় ওই যুব তৃণমূল নেতা সুশান্ত সরকার কে ফোন করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি।

এদিকে, রেশন কার্ডের সঙ্গে বাধ্যতামূলক করা হয়েছে আধার নম্বর লিঙ্ক করা। তবে, তার জন্য যেতে হবে না নিজের জেলায়। পশ্চিমবঙ্গের যে কোনও প্রান্ত থেকেই এই কাজ করাতে পারবেন গ্রাহক। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঠিকানা যাই থাকুক না কেন, গ্রাহক যে কোনও জায়গা থেকেই রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করাতে পারবেন। এই মুহূর্তে রাজ্যে ১০ কোটি ৩২ লক্ষ রেশন গ্রাহক রয়েছেন, তাঁদের মধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়েছেন ৬ কোটি ৪৭ লক্ষ জন।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget