এক্সপ্লোর

Malda News: ইটবৃষ্টি, বাইক ভাঙচুর থেকে পার্টি অফিসে তাণ্ডব, কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে ধুন্ধুমার

TMC-Congress Clash: কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মালদার রতুয়ার মিরজাতপুর এলাকা। চলল ইটবৃষ্টি, বাইক ভাঙচুর, পার্টি অফিসেও চলল তাণ্ডব।

করুণাময় সিংহ, মালদা: মালদার (Malda) রতুয়ায় কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ ঘিরে তুলকালাম বাধল। হাতাহাতি, ইট, বোতল ছোড়াছুড়ির জেরে আহত হন দুপক্ষের ৮ জন। থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে কংগ্রেস ও তৃণমূল। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ ঘিরে তুলকালাম: কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মালদার রতুয়ার মিরজাতপুর এলাকা। চলল ইটবৃষ্টি, বাইক ভাঙচুর, পার্টি অফিসেও চলল তাণ্ডব। হাতাহাতিতে আহত হন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান-সহ দুপক্ষের ৮জন। রতুয়ার মিরজাতপুরে রাজ্য সড়কের একপাশে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, উল্টোদিকে কংগ্রেসের অফিস।

তৃণমূলের অভিযোগ, শনিবার রাত নটা নাগাদ আচমকা তাঁদের কর্মীদের উদ্দেশ করে গালিগালাজ শুরু করে কংগ্রেসের কর্মীরা। সেনিয়েই দু'পক্ষের মধ্যে বচসা বেধে যায়। হাতাহাতিতে জড়িয়ে পড়েন কংগ্রেস ও তৃণমূলের কর্মীরা। ছোড়া হয় ইট, কাচের বোতল। ভাঙচুর চালানো হয় দুটি পার্টি অফিসেই। পুখুরিয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  হাতাহাতিতে তৃণমূল পরিচালিত পরাণপুর পঞ্চায়েতের প্রধান-সহ দুপক্ষের ৮ জন আহত হন। কংগ্রেস ও তৃণমূল দুপক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। ১০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠ কোস্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী এলাকা। বুথ কমিটির বৈঠক সেরে ফেরার সময় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় ৬ বিজেপি কর্মী আহত হয়েছেন। পাল্টা কুলতলির তৃণমূলের ব্লক সভাপতির অভিযোগ, ২ মহিলা সহ বেশ ৩ কর্মীকে মারধর করেছে বিজেপির কর্মীরাই। ঘটনাস্থলে মৈপীঠ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে এভাবেই রক্ত ঝরল দক্ষিণ ২৪ পরগনার কুলতলী বিধানসভার মৈপীঠ কোস্টাল থানা এলাকায়। বিজেপির অভিযোগ, শনিবার গবীর রাতে মিটিং করে ফেরার সময় গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলে তৃণমূলের কর্মীরা হামলা চালায়ে। বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। আহত হন ৬জন বিজেপি কর্মী-সমর্থক। তৃণমূলের দাবি, বিজেপির হামলায় আহত হয়েছেন ২ মহিলা সহ ৩ কর্মী। ঘটনার খবর পেয়ে, মৈপীঠ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় জয়নগর-কুলতলী গ্রামীণ হাসপাতালে। সঞ্জীব প্রধান নামে এক বিজেপি সমর্থককের অবস্থা সংকটজনক হওয়ায় কোলকাতায় স্থানান্তরিত করা হয়। ২ পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে।

আরও পড়ুন: Raju Jha Murder: শক্তিগড়ে শ্যুটআউট, তদন্তে ১২ সদস্যের সিট গঠন

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget