এক্সপ্লোর

Raju Jha Murder: শক্তিগড়ে শ্যুটআউট, তদন্তে ১২ সদস্যের সিট গঠন

পূর্ব বর্ধমানের পুলিশ সুপারের নেতৃত্বে ১২ সদস্যের সিট গঠন। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিকের।

কলকাতা: শক্তিগড়ে শ্যুটআউট, তদন্তে ১২ সদস্যের সিট গঠন। পূর্ব বর্ধমানের পুলিশ সুপারের নেতৃত্বে ১২ সদস্যের সিট গঠন। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিকের। শক্তিগড়ে জাতীয় সড়কের ধারে কয়লা মাফিয়া রাজু ঝা-কে গুলি করে খুন। গুরুতর আহত মৃতের সঙ্গীও।

১২ সদস্যের সিট গঠন: পুলিশ সূত্রের খবর, গতকাল গাড়িতে বসে থাকার অবস্থাতেই রাজু ঝা-কে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় আততায়ীরা। ঘটনাস্থলের আশেপাশের দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। আততায়ীদের গাড়ি দ্রুত চিহ্নিত করার চেষ্টা চলছে। এই ঘটনার তদন্তে এবার ১২ সদস্যের সিট গঠন করা হয়েছে। যে গাড়িতে খুন হয়েছেন কয়লা মাফিয়া রাজু ঝা, সেই গাড়িটির মালিক হলেন গরুপাচার মামলায় অভিযুক্ত আবদুল লতিফ। ইলামবাজারে বিলাসবহুল বাড়ি রয়েছে লতিফের। সেই বাড়ির গ্যারেজেই থাকত ওই সাদা রঙের টয়োটা ফরচুনা। সূত্রের খবর, গতকাল দুপুরে নিজের চালককে দুর্গাপুরে পাঠান লতিফ। গাড়িটির কলকাতা যাওয়ার কথা ছিল। ২০২০ সালের ৩ জানুয়ারি গাড়িটি কেনা হয়। বোলপুর আরটিওতে গাড়িটির রেজিস্ট্রেশন ছিল। সূত্রের খবর, লতিফের হোটেল, পোল্ট্রি সহ বিভিন্ন ব্যবসায় অংশীদারিত্ব ছিল কয়লা মাফিয়া রাজুর। এমনকী, দামোদরের বালিঘাটেও দুজনে একসঙ্গে কাজ করতেন বলে সূত্রের খবর।

গাড়ির প্রথম মালিক কে?

শক্তিগড়ে শ্যুটআউটে ব্যবহৃত গাড়ির প্রথম মালিকের হদিশ পেল এবিপি আনন্দ। শক্তিগড়ে শ্যুটআউটে ব্যবহৃত গাড়ির রেজিস্ট্রেশন পাটুলির বাসিন্দা সোহম চক্রবর্তীর মায়ের নামে রয়েছে। সোহম চক্রবর্তী বলেন, '২০১৭-য় গাড়িটি কিনেছিলাম, ২০২২-এ বিক্রি করে দিই। একটি সংস্থার মাধ্যমে গাড়িটি বিক্রি করেছিলাম, কিন্তু এখনও নাম ট্রান্সফার হয়নি।' সোহম জানান, সংস্থার তরফে জানানো হয়েছিল নাম ট্রান্সফার না হওয়ার পর্যন্ত ১০ হাজার টাকা দেওয়া হবে না। সেই নাম বদলে বেশ কিছুদিন সময় লাগবে বলেও জানিয়েছে সংস্থাটি, দাবি সোহমের। সেই কারণেই এখনও ১০ হাজার টাকা তিনি পাননি। ওই সংস্থার সঙ্গে দাম সংক্রান্ত আলোচনা এবং আরও যাবতীয় কথা মেলের মাধ্য়মে হয়েছে। সেই যাবতীয় তথ্য এবং টাকার লেনদেনের নথি তাঁর কাছে রয়েছে। পুলিশ চাইলে যাবতীয় তথ্য তিনি দিতে পারবেন, জানিয়েছেন পাটুলির বাসিন্দা সোহম চক্রবর্তী। সোহমের আরও দাবি, যে সংস্থাকে তিনি গাড়ি বিক্রি করেছিলেন, তাদের সঙ্গে ডিল হয়েছে, অন্য কেউ গাড়ি কিনলে তাঁর নামে ট্রান্সফার হয়ে যাবে। তাঁর আগে পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তির নামে গাড়ি থাকবে। অন্য কাউকে গাড়ি বিক্রি করা হয়েছে সে সম্পর্কে কিছুই জানানো হয়নি বলে দাবি সোহমের। গোটা বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। 

আরও পড়ুন: Poster Against Partha Chatterjee:‘চোর তাড়াও, বেহালা বাঁচাও’ পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে সরানোর দাবিতে পোস্টার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget