এক্সপ্লোর

Malda Snake Catcher Death: সাপ ধরতে গিয়ে সাপের কামড়েই মৃত্যু মালদার যুবকের, প্রশ্ন প্রশিক্ষণ থাকা নিয়েই

সাধারণ মানুষকে সাপ নিয়ে সচেতন করার সময়ই গোখরো পায়ে কামড়ে দেয়

অভিজিৎ চৌধুরী, মালদা : সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পর এবার মালদার ইংরেজবাজার। পুকুরিয়া এলাকায় সাপ বেরিয়েছে এই খবর পেয়ে সেখানে যান বঙ্কিম সর্ণকার। সাপটিকে ধরার পর, সাধারণ মানুষকে সাপ নিয়ে সচেতন করছিলেন। ঠিক তখনই গোখরো সাপটি তাঁর পায়ে কামড় দেয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। অবস্থার অবনতি হওয়ায় পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত যুবকের সাপ ধরার প্রশিক্ষণ ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রশাসন ও বন দফতরের পক্ষ থেকেও গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দেওয়া হলেও সাপ ধরার প্রশিক্ষণ প্রসঙ্গে কোনও তথ্য নেই। সব পক্ষেরই জবাব, খোঁজ নিয়ে খতিয়ে দেখা হবে বিষয়টি।

মালদার শোভানগর, মিল্কি, পুখুরিয়া, আড়াইডাঙ্গা, মানিকচক সহ বিভিন্ন এলাকায় কারো বাড়িতে বিষধর সাপ দেখতে পেলেই ফোন যেত বঙ্কিমের কাছে। ফোন পেয়ে হাতে স্টিক নিয়ে সাপ ধরতে ঘটনাস্থলে পৌঁছে যেত বঙ্কিম। তবে সাপ ধরার জন্য তার কোনো প্রশিক্ষণ ছিল কি না তা বলতে পারেননি কেউ। বিষধর সাপ ধরে সে গভীর জঙ্গলে ছেড়ে দিতে বলে জানা গিয়েছে। তবে স্থানীয়দের মধ্যে যথেষ্ট জনপ্রিয় ছিল সে। পাশাপাশি গ্রামবাসীদের দাবি, সাপ ধরার ভিডিও তুলে সেগুলো ইউটিউবে আপলোডও করত সে।

মালদা সদরের মহকুমাশাসক সুরেশ চন্দ্র রানো গোটা ঘটনা প্রসঙ্গে বলেছেন, 'ছেলেটিকে ভালমতো চিনি। আমার কাছে এসেছিল। সাপ ধরার প্রশিক্ষণ ছিল কি না, খতিয়ে দেখতে হবে। প্রশাসনিক মহলে সাপ ধরার খবর এলে বন দফতরে খবর দিই। নির্দিষ্ট স্থানে ছেড়ে আসে।' বঙ্কিমের পরিবারকে সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। পাশাপাশি মালদা ডিভিশনের ডিসট্রিক্ট ফরেস্ট অফিসার ডি সিদ্ধার্থ বলেছেন, 'ছেলেটি সর্প বিশারদ ছিল কি না বা সাপ ধরার প্রয়োজনীয় প্রশিক্ষণ ছিল কি না জানা নেই, খোঁজ নিয়ে দেখব।'

প্রশাসন থেকে পুলিশ সকলেই সাপ ধরার প্রশিক্ষণ প্রসঙ্গে ধোঁয়াশায় থাকলেও শোভানগর এলাকায় পরিচিত এই যুবকের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন- প্রশিক্ষণ ছাড়াই সাপ ধরতে গিয়ে মৃত্যু হল রায়গঞ্জের যুবকের

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে তৃণমূলের 'জোড়া ফুল'? উপ নির্বাচনের আগেই ফয়সালা?
কার দখলে তৃণমূলের 'জোড়া ফুল'? উপ নির্বাচনের আগেই ফয়সালা?
West Bengal News Live Updates: বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
West Bengal News Live Updates: নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও
নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও
West Bengal News Live: নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে

ভিডিও

CM Suvendu Adhikari: গোল পার্ক থেকে যাদবপুর 8B পর্যন্ত মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী
Atin Ghosh: রেস্তোরাঁ-খাদ্য বিপণিতে বেনিয়ম নিয়ে চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ডেপুটি মেয়রের
Akhrujjaman on Sumit Roy : ‘পুলিশ বার বার ডাকছে মানে নিশ্চয়ই কিছু...’, কেন এ কথা বললেন আখরুজ্জামান?
Jadavpur University News : যাদবপুরে হামলাকাণ্ডে গ্রেফতার ও ভোটের দাবিতে FETSU-র জমায়েতের ডাক
NIA News : 'রামনবমীর সময় অশান্তি, অপরূপার স্বামীই মূল অভিযুক্ত', NIA চার্জশিটে সাকির আলি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
iPhone 18 India Launch: ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
Sourav Ganguly: 'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Tollywood News: ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
8th Pay Commission : ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
Tukaram Mundhe: ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
SBI Recruitment : দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
West Bengal News Live Updates: বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
Embed widget