এক্সপ্লোর

Malda News: মালদায় দুষ্কৃতী দৌরাত্ম্য, ছিনতাইয়ে বাধা দেওয়ায় আক্রান্ত লরিচালক-সহ ২

Malda Snatching News: পুলিশ সূত্রে খবর, ওড়িশা থেকে কোচবিহারে মাছ সরবরাহ করে ফিরছিলেন দুই ব্যক্তি। অভিযোগ, মালদা থানার বাইপাস সংলগ্ন এলাকায় ইট মেরে লরি থামায় মুখে কাপড় বাঁধা ৪-৫ জন দুষ্কৃতী।

করুণাময় সিংহ, মালদা: মালদায় (Malda) দুষ্কৃতী দৌরাত্ম্য। ছিনতাইয়ে বাধা দেওয়ায় আক্রান্ত লরিচালক-সহ ২। দু’জনকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। টাকা লুঠের চেষ্টা ব্যর্থ। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদা থানার অন্তর্গত ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে খবর, ওড়িশা থেকে কোচবিহারে (Coochbehar) মাছ সরবরাহ করে ফিরছিলেন দুই ব্যক্তি। অভিযোগ, মালদা থানার (Malda Police Station) বাইপাস সংলগ্ন এলাকায় ইট মেরে লরি থামায় মুখে কাপড় বাঁধা ৪-৫ জন দুষ্কৃতী। টাকা লুঠে বাধা দেওয়ায় চালক ও তাঁর সঙ্গীকে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। আক্রান্তরা হাসপাতালে ভর্তি। দুষ্কৃতীরা অধরা। 

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিন ওড়িশা থেকে ইলিশ মাছ নিয়ে গিয়েছিল কোচবিহারে। মাছ খালি করে বাড়ি ফিরছিলেন দুজনে গাড়িতে করে। ফেরার পথে শনিবার গভীর রাতে মালদা বাইপাস সংলগ্ন এলাকায় চার-পাঁচজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় প্রথমে তাঁদের গাড়িতে ইট ছোড়ে। ভয়ে গাড়ি থামিয়ে দেন চালক। এরপর মুখ ঢাকা অবস্থায় দুষ্কৃতীরা এসে গাড়ি চালকের কাছে টাকা ছিনতাই চেষ্টা করে। বাধা দিতে গেলে দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। কোনওক্রমে সাবির আলি সেখান থেকে পালিয়ে কিছুটা দূরে গিয়ে চিৎকার শুরু করে। এরপর দুষ্কৃতীরা এজাজুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মেরে সেখান থেকে পালিয়ে যায়। তবে তাঁদের কাছ থেকে কোনওরকম টাকা পয়সা ছিনতাই করতে পারেনি দুষ্কৃতীরা।

আহত গাড়িচালক সাবির আলি জানান, “চার পাঁচ জন গাড়ি লক্ষ্য করে প্রথমে ইট পাথর ছুড়ে তারপরে মারধর শুরু করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে আমরা দুজনকে।’’ তাঁদের হাতে ধারালো অস্ত্র সহ আগ্নেয়াস্ত্র ছিল এমনটা জানাচ্ছেন গাড়িচালক। আক্রান্তরা জানাচ্ছেন, “এরপর আমরা ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে চিকিৎসার জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসি। বর্তমানে দুজনই চিকিৎসাধীন অবস্থায় রয়েছি মালদা মেডিক্যালে।’’ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় মালদা থানার পুলিশ। তদন্ত শুরু পুলিশ।

মালদার চাঁচলে গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। বাড়ির কাছ থেকেই মৃতদেহ উদ্ধার। স্বামীকে আটক করেছে চাঁচল থানার পুলিশ। মৃতের নাম রুকসানা খাতুন। স্থানীয় সূত্রে খবর, চারবছর আগে রাজা শেখের সঙ্গে বিয়ে হয় রুকসানার। মাঝেমধ্যেই অশান্তি হত। আজ সকালে বাড়ির কাছেই রুকসানার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। কী কারণে খুন, খতিয়ে দেখছে চাঁচল থানার পুলিশ। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও
নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও
West Bengal News Live: নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
West Bengal News Live Updates: প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Flight Accident: নবি মুম্বই থেকে শ্রীনগরে অবতরণের পর দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান
North Bengal News: বিপর্যস্ত উত্তরবঙ্গের লাইফলাইন, চরমে যাত্রী দুর্ভোগ
Water Logging: DVC-র জল ছাড়ার ফলে প্লাবিত হয়েছে খানাকুলের নিচু এলাকাগুলি
Leopard Recovered: ধূপগুড়ির নিজামবাড়ি চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ, এলাকায় চাঞ্চল্য
যুক্তি তক্কো পর্ব ২ : ডিগবাজি-তোলাবাজি — সবই রেখে পাশে — কী পেল ভোটারেরা গত সাড়ে তিন মাসে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Wai Wai Noodles: মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
Gold Price Today: জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
Weather Forecast: আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
Assam News : পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
Marcos Llorente: খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
Embed widget