এক্সপ্লোর

Malda: বাম-কংগ্রেস জোটের হাতে থাকা গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল তৃণমূল, বিরোধীশূন্য মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক

Malda News: মালদার হরিশ্চন্দ্রপুরে বিরোধীদের হাতে থাকা একমাত্র পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বিরুদ্ধে ভয় দেখিয়ে দলবদলের অভিযোগ করেছে বাম-কংগ্রেস। পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক দল।

অভিজিৎ চৌধুরী, হরিশ্চন্দ্রপুর: বিরোধীশূন্য হয়ে গেল মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক। বাম-কংগ্রেস জোটের হাতে থাকা মালিওর ২ গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস।

হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে শুধু মালিওর ২ পঞ্চায়েত ছিল বিরোধীদের দখলে। ২০১৮-র পঞ্চায়েত ভোটে মালিওর ২-এর ৯টি আসনের মধ্যে তৃণমূল জেতে চারটিতে। কংগ্রেস তিনটি আসন জেতে এবং সিপিএমের দখলে যায় দু’টি আসন। জোট করে বোর্ড গড়ে কংগ্রেস ও সিপিএম। তবে দিন কয়েক আগে কংগ্রেসের উপপ্রধান তৃণমূলে যোগ দেওয়ায় সংখ্যাগরিষ্ঠতা হারায় বোর্ড।

আজ ছিল প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে ভোটাভুটি। উত্তেজনা থাকায় পঞ্চায়েত অফিস চত্বরে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। বাম-কংগ্রেসের চারজন সদস্য অনুপস্থিত থাকায় জিতে যায় শাসক দল।

ভয় দেখিয়ে দলবদলের অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বাম-কংগ্রেস। হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস নেতা আব্দুল শোভনের দাবি, ‘লুটে খাওয়ার জন্য আমাদের মেম্বারদের ভয় দেখিয়ে বোর্ড গঠনের চেষ্টা করছে। কিন্তু ভবিষ্যতে মানুষ আমাদের পাশে থাকবে।’

মালদার সিপিএম জেলা কমিটির সদস্য গৌর হাজারির দাবি, ‘ভয় দেখিয়ে তৃণমূল তাদের দলে নিয়ে যায়। ওরা আমাদের আর্দশ ত্যাগ করেছে। কী বলব!’

অভিযোগ উড়িয়ে, বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। হরিশ্চন্দ্রপুরের তৃণমূল নেতা আশরাফুল হকের দাবি, ‘সিপিএমের প্রধান কিছু করেননি। তাই কংগ্রেসের এক মেম্বার আমাদের দলে চলে আসেন। এই অঞ্চল যাতে সাজাতে পারি তার জন্য প্রধানকে সরাতে অনাস্থা আনা হয়েছে।’

তৃণমূল সূত্রে খবর, কয়েকদিনের মধ্যেই নতুন প্রধান ও উপপ্রধান নির্বাচন করা হবে। 

অন্যদিকে, মালদায় আরও একটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। ভোটাভুটিতে অপসারিত পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান। ২০১৮-য় ২৩ আসনের সাহাপুর গ্রাম পঞ্চায়েতে ১৩টি আসন দখল করে বিজেপি। তৃণমূল ৪, কংগ্রেস ৪ এবং সিপিএম ও নির্দল একটি করে আসন পায়। মাসখানেক আগে বিজেপির ৩, কংগ্রেসের ৩, সিপিএমের ১ এবং একজন নির্দল তৃণমূলে যোগ দেন। এরপর দুর্নীতির অভিযোগে অনাস্থা এনে বিজেপি প্রধানকে অপসারণ করা হয়। অভিযোগ অস্বীকার অপসারিত প্রধানের।

এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, তাদের সদস্যদের ভয় দেখিয়ে, তুলে নিয়ে গিয়ে অনাস্থা আনা হয়। পাল্টা তৃণমূলের দাবি, ভয় প্রলোভনের রাজনীতিতে তারা বিশ্বাসী নয়।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget