এক্সপ্লোর

Malda: মালদায় গোষ্ঠীকোন্দল চরমে, অনাস্থায় পঞ্চায়েত সমিতির সভাপতির পদ খুইয়ে মন্ত্রীকে দায়ী করলেন তৃণমূল নেতা 

দলীয় সদস্যদের ডাকা অনাস্থায় মঙ্গলবার অপসারিত হন টিঙ্কুর রহমান...

করুণাময় সিংহ, কালিয়াচক: অপসারণ নিয়ে এবার সরাসরি মন্ত্রী সাবিনা ইয়াসমিনের দিকে অভিযোগের আঙুল তুললেন কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতির অপসারিত সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস। 

এদিন সরাসরি মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে আক্রমণ করেন টিঙ্কুর রহমান। অপসারিত সভাপতি জানান, তিনি ১৫ বছর ধরে ওখানে আছেন। আরেকজন এখানে উড়ে এসে জুড়ে বসেছেন। ক্ষমতার দম্ভে এখন নিজেকে বিশাল কিছু মনে করছেন। উনি আসার পর থেকে প্রত্যেকটা জায়গায় অনাস্থা হচ্ছে। প্রতিহিংসার রাজনীতি চলছে। 

যদিও এই বিষয়ে কিছুই বলতে চাননি সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, পঞ্চায়েত সমিতির ব্যাপারে তার কোনও ইন্টারেস্ট নেই। এই বিষয়ে যা বলার ব্লক ও জেলা নেতৃত্ব বলবে। 

দলীয় সদস্যদের ডাকা অনাস্থায় মঙ্গলবার অপসারিত হন টিঙ্কুর রহমান। পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে দলীয় নেতাকে সরাতে বিজেপি ও কংগ্রেস সদস্যদের সঙ্গে হাত মেলায় তৃণমূল সদস্যদের একাংশ। 

কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে ২২টি আসনের মধ্যে তৃণমূলের দখলে রয়েছে ১৩টি আসন। বিজেপির দখলে ৫, কংগ্রেসের ৩ ও ১টি আসন সিপিএমের। 

বিজেপির ৫ ও কংগ্রেসের ২ সদস্যের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের ৭ জন সদস্য অনাস্থা আনেন পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। মঙ্গলবার ভোটাভুটিতে হেরে অপসারিত হন পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস। 

অপসারণকে কেন্দ্র করে মালদার কালিয়াচকে সামনে এল ঘাসফুল শিবিরের ঘরোয়া কোন্দল। অপসারিত সভাপতি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার বলে দাবি করেন। তিনি বলেন, দলে গোষ্ঠীকোন্দল রয়েছে। আমি তার শিকার। 

যদিও, তা মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। বিক্ষুদ্ধ তৃণমূল সদস্যদের দাবি, বিধানসভা ভোটে দলবিরোধী কাজের জন্যই সভাপতির বিরুদ্ধে অনাস্থা আনা হয়।  পঞ্চায়েত সদস্য আমিনুর রহমান বলেন, সভাপতি বিধানসভা ভোটে দলের বিরুদ্ধে কাজ করেছিলেন টিঙ্কুর। সেই কারণেই অনাস্থা। 

সভাপতি অপসারণ নিয়ে শাসকদলকে খোঁচা দিয়েছে বিজেপি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget