এক্সপ্লোর

Malda: পুলিশি তৎপরতায় চাঁচলে ডাকাতির ছক বানচাল, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৬

Malda News: সেই সময় টহল দেওয়া পুলিশের দল গিয়ে তাঁকে জিজ্ঞাসা করলেই সন্দেহ হয়। সেই সময় তাঁদের গাড়িতে তল্লাশি চালানো হয়। তখনই উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র।

অভিজিৎ চৌধুরী, মালদা: বড়সড় এক ডাকাতির ছক বানচাল হল পুলিশের তৎপরতায়। মালদার চাঁচল থানার পুলিশের তৎপরতায় তা সম্ভব হয়েছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে পুলিশি অভিযান চলাকালিন চাঁচলের পাহারপুর এলাকা থেকে অস্ত্র  সমেত ছয় জনের ডাকাত দলকে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে যখন পুলিশি অভিযান চলছিল পাহারপুরে, সেই সময় কাছেই শিমুলতলায় বিলাসবহুল গাড়ি থামিয়ে একদল যুবক জড়ো হয়েছিল। সেই সময় টহল দেওয়া পুলিশের দল গিয়ে তাঁকে জিজ্ঞাসা করলেই সন্দেহ হয়। সেই সময় তাঁদের গাড়িতে তল্লাশি চালানো হয়। তখনই উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র। এরপরই পুলিশ তাদের ধরতে গেলে অনেকেই পালিয়ে যায়। কিন্তু ৬ জনকে ধরে নেয় পুলিশের দল। ওই ৬ জনকে গ্রেফতার করে নিয়ে আসা হয় থানায়। পুলিশি জেরায় অভিযুক্তরা জানিয়েছে যে, তারা চাঁচল শহরে ডাকাতি করার জন্য এসেছিল। 

চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, দুষ্কৃতীদের কাছ থেকে দুটো লোহার রড, একটি পিস্তল, দুই রাউন্ড কার্তুজ, তালা ভাঙার যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও তাদের মোবাইল ফোন ও বিলাসবহুল একটি স্করপিও উদ্ধার হয়েছে। পুলিশের তরফে এটুকু জানানো হয়েছে যে তদন্ত সাপেক্ষে ডাকাতদের নাম গোপন রাখা হয়েছে। তবে তারা প্রত‍্যেককেই চাঁচলের দেবীগঞ্জ এলাকার বাসিন্দা। শুক্রবার ধৃতদের সাতদিনের রিমান্ডের আবেদন চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

উল্লেখ্য়, এর আগে গত ১১ জুন রাতে মালদার হরিশ্চন্দ্র থানা এলাকার সুলতাননগরের একটি নার্সিংহোমের মালিকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনায় কয়েক লক্ষ টাকা ও সোনা গয়না ডাকাতি হয়। ডাকাতির পর গৃহকর্তা নৈমুদ্দিন হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে, মাদক ব্যবহার করে টাকা ও গয়না হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর গোপন সূত্রে খবর পেতে সাব ইনস্পেক্টর অমর সাহার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী হানা দেয় দুষ্কৃতীদের ডেরায়। সেখান থেকেই গ্রেফতার হয় ৫জন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget