এক্সপ্লোর

Malda News: মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল টিএমসিপি নেতার, মালদার ঘটনায় অভিযুক্ত কংগ্রেস কর্মী

TMCP Leader Attacked: টিএমসিপি নেতাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। রতুয়া ২ নম্বর ব্লকের ঘটনা। জখম টিএমসিপি সহ-সভাপতি ও তাঁর ভাই মালদা মেডিক্যালে চিকিৎসাধীন।

করুণাময় সিংহ, মালদা: টিএমসিপি (TMCP) নেতাকে (leader) মেরে (assault) মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল কংগ্রেস (congress) কর্মীদের বিরুদ্ধে। রতুয়া (ratua) ২ নম্বর ব্লকের ঘটনা। জখম টিএমসিপি সহ-সভাপতি ও তাঁর ভাই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে (malda medical college hospital) চিকিৎসাধীন। অভিযুক্ত কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পুখুরিয়া থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

কী ঘটেছিল?
ঘটনায় জখম তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতির নাম মাইমুর হক। অভিযোগ, কংগ্রেস কর্মী এস কে গান্নু,নিবাবুল,কাজেম এবং মন্টু গত কাল রাতে দলবল নিয়ে এসে তাঁদের বাড়িতে চড়াও হয়। তাঁদের মারধর করে। হাসুয়া দিয়ে মাইমুরের মাথা ফাটানো হয়। তাঁর ভাইকেও আঘাত করা হয়। এমনকী, টিএমসিপি নেতার মাকেও ছাড়া হয়নি বলে অভিযোগ। জখমদের পরিবারের বক্তব্য, দীর্ঘ দিন ধরে এলাকায় কংগ্রেস তেমন ভাবে  জনসমর্থন পাচ্ছিল না। তাই গত পঞ্চায়েত নির্বাচন থেকে তাদের কংগ্রেসে যোগ দিতে জোর করা হয়। কিন্তু এই প্রস্তাবে মাইমুররা রাজি হননি। গত ২৭ অগাস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এলাকা থেকে ১০০ জন যুবক তাঁর নেতৃত্বে কলকাতায় যান। অভিযোগ, এর ফলে মাইমুরের উপর কংগ্রেস কর্মীদের আক্রোশ তীব্রতর হয়। কলকাতা থেকে ফিরে আসার পরই বাড়িতে হামলা চালায় কংগ্রেস কর্মীরা, এমনই দাবি আক্রান্তদের। যদিও কংগ্রেসের বক্তব্য, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মালদা জেলা কংগ্রেসের কার্যকরী সহ-সভাপতি কালীসাধন রায়ের দাবি, দুর্নীতি থেকে কাটমানি নানা কিছুতে তৃণমূলের নাম জড়িয়ে পড়েছে। এই কাটমানির ভাগ নিয়েই দলে অন্তর্কলহ দেখা দিচ্ছেন। তার জন্য একে অন্যের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে তৃণমূলের লোকজন, দাবি কংগ্রেসের। সঙ্গে সংযোজন, ওই এলাকা বরাবরই হাতশিবিরের শক্ত ঘাঁটি। ফলে কাউকে জোর করে তাঁদের দলে আসার জন্য চাপ দেওয়ার দাবি সম্পূর্ণ নাটক, জানাচ্ছে কংগ্রেস। ঘটনার তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ। প্রসঙ্গত, তৃণমূল শিবিরের কোনও কর্মীর উপর আক্রমণের অভিযোগ এটাই প্রথম নয়।

তৃণমূল কর্মী আক্রান্ত হওয়ার অভিযোগ অতীতেও...
গত জুনে দমদমে আক্রান্ত হন তৃণমূলের এক বুথ কর্মী। তবে সে বার মারধরের অভিযোগ ওঠে আরেক তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। টাউন তৃণমূল সভাপতি দাবি করেন, দল থেকে বহিষ্কৃত নেতার নির্দেশে হামলা চলেছে। যদিও যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই নেতা সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন। 

আরও পড়ুন:এক ধাক্কায় প্রায় ১০০, দাম কমল বাণিজ্যিক রান্নার গ্যাসের

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget