এক্সপ্লোর

WB Municipal Elections: ৪ পুরনিগমের প্রার্থিতালিকা কি আজই! কালীঘাটে জরুরি বৈঠকে মমতা, তুঙ্গে জল্পনা

WB Municipal Elections: যে চার পুরনিগমে বৈঠক, জেলা অনুযায়ী সেখানকার তৃণমূল প্রতিনিধিরাও এ দিনের বৈঠকে উপস্থিত রয়েছেন। উত্তর ২৪ পরগনা থেকে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, কাকলি ঘোষ দস্তিরা, হুগলি থেকে রয়েছেন স্নেহাশিস চক্রবর্তী, ইন্দ্রনীল সেন। আসানসোল তেকে বৈঠকে যোগ দিয়েছেন মলয় ঘটক।

কলকাতা: বকেয়া চার পুরনিগমে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে গিয়েছে আগেই। বিরোধী শিবিরেও তা নিয়ে তৎপরতা শুরু হয়েছে। এর মধ্যেই কালীঘাটে (Kalighat) জরুরি বৈঠকে বসলেন তৃণমূল (TMC) নেতৃত্ব। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৈঠকে নেতৃত্ব দেবেন। উপস্থিত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমও। চার পুরনিগমে ভোটের রণকৌশল তৈরি করতেই এই বৈঠকের আয়োজন বলে মনে করছে রাজনৈতিক মহল।

বৃহস্পতিবার বিকেল ৫টার কিছু আগে কালীঘাটের বাড়িতে ফেরেন মমতা। তার আগেই যদিও পৌঁছে গিয়েছিলেন অভিষেক, অভিষেক-সহ দলীয় নেতৃত্ব। তার কিছু ক্ষণ পর বৈঠক শুরু হয়। তৃণমূল সূত্রে খবর, চন্দনগর (Chandannagar), আসানসোল (Asansol), বিধাননগর (Bidhannagar) এবং শিলিগুড়িতে (Siliguri) নির্বাচন সামনেই। কাদের প্রার্থী করা উচিত, দলের রণকৌশলই বা কী হওয়া উচিত, তা পর্যালোচনা করে দেখতেই ওই বৈঠক। ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়ে গিয়েছে। তাই বৈঠকে প্রার্থিতালিকা চূড়ান্ত করে সন্ধ্যার পর তা প্রকাশও করে দেওয়া হতে পারে বলে খবর।

যে চার পুরনিগমে বৈঠক, জেলা অনুযায়ী সেখানকার তৃণমূল প্রতিনিধিরাও এ দিনের বৈঠকে উপস্থিত রয়েছেন। উত্তর ২৪ পরগনা থেকে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, কাকলি ঘোষ দস্তিরা, হুগলি থেকে রয়েছেন স্নেহাশিস চক্রবর্তী, ইন্দ্রনীল সেন। আসানসোল তেকে বৈঠকে যোগ দিয়েছেন মলয় ঘটক। প্রার্থী চূড়ান্ত হওয়ার পাশাপাশি, এ দিন বৈঠকে মেয়র পদপ্রার্থীও ঠিক হয়ে যাবে বলে দলীয় সূত্রে খবর। তবে কলকাতা পুর নির্বাচনের মতো হবু মেয়রের নাম ভোট মিটলে ঘোষণা হবে না আগেই ঘোষণা করে দেওয়া হবে, তা স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না।

তৃণমূলের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না হলেও, শিলিগুড়ি পুরনিগমে গৌতম দেবকে সামনে রেখেই এগোচ্ছে তারা। সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিনয় তামাংয়ের সঙ্গে গৌতমের সাক্ষাতে, যা জোর পায় সম্প্রতি। বিধাননগরের ক্ষেত্রে কৃষ্ণা চক্রবর্তী এবং তাপস চট্টোপাধ্যায়ের নাম সামনে আসছে। তবে বিজেপি ছেড়ে ফের তৃণমূলে প্রত্যাবর্তনকারী সবস্যসাচী দত্তকে (Sabyasachi Dutta) নিয়ে দল কী ভাবছে, তা এখনও জানা যায়নি। এ দিনের বৈঠকে সব্যসাচী না থাকলেও সুজিত বসু রয়েছেন।

সেরা শিরোনাম

Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojona : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা

ভিডিও

Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget