এক্সপ্লোর

Mamata Banerjee : আজ বিধানসভায় শপথ মমতা বন্দ্যোপাধ্যায় সহ তিন বিধায়কের

দুপুর ২ টোয় বিধানসভার অধিবেশন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও দুই নবনির্বাচিত বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

কলকাতা : ভবানীপুর উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের পর আজ শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুর ২ টোয় বিধানসভার অধিবেশন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও দুই নবনির্বাচিত বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

ভবানীপুর উপনির্বাচনে নিজের রেকর্ড নিজেই ভাঙেন মমতা বন্দ্যোপাধ্যায়।  গত ৩০ সেপ্টেম্বরের ভোটের ফল বের হয় ৩ অক্টোবর। ২০১১ সালের উপনির্বাচনে তিনি এই কেন্দ্র থেকে ৫৪ হাজারের বেশি ভোটে জিতেছিলেন। এবারের উপনির্বাচনে, সেই মার্জিন বেড়ে ৫৮ হাজার ছাড়িয়ে যায়। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন প্রায় ৭২ শতাংশ ভোট। ২০১১-য় নিজের রেকর্ডকে ২০২১-এ ছাপিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়! ২০১১ সালের বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে 

তৃণমূল প্রার্থী সুব্রত বক্সী জিতেছিলেন ৪৯ হাজার ৯৩৬ ভোটে। উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মার্জিন বাড়িয়ে করেন ৫৪ হাজার ২১৩। এবারও বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন ২৮ হাজার ৭১৯ ভোটে। আর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেন ৫৮ হাজার ৮৩৫ ভোটে। অর্থাত, দ্বিগুণেরও বেশি ভোট। অর্থাৎ নিজের এবং ভবানীপুর কেন্দ্রের পুরনো সব রেকর্ড ভেঙে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে দলনেত্রী বিপুল জয়ের পর, এবার তাঁকে মোদি বিরোধী জোটের মুখ করার জন্য আরও জোরাল সওয়াল শুরু করেছেন তৃণমূল নেতারা।

অন্যদিকে, সামশেরগঞ্জে ২৬ হাজারের বেশি ভোটে জেতেন আমিরুল ইসলাম। দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের জইদুর রহমান। ২০১৬-র পর এবারও তৃতীয় স্থানে বিজেপি। কমেছে ভোটও। অন্যদিকে জঙ্গিপুরে পরপর দু’বার জিতলেন তৃণমূল প্রার্থী জাকির হোসেন। ২০১৬-র তুলনায় ব্যবধান বাড়ল প্রায় পাঁচ গুণ! অন্যদিকে, পরাজিত হলেও আগের থেকে ভোট বেড়েছে বিজেপির। আজ  মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও দুই নবনির্বাচিত বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

৩০ অক্টোবর, নদিয়ার শান্তিপুর, কোচবিহারের দিনহাটা, উত্তর ২৪ পরগনার খড়দা ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় উপনির্বাচন। ভোটের ফল ঘোষণা হবে ২ নভেম্বর। 

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget