এক্সপ্লোর

Arjun Singh : 'সরানো হল মমতা-অভিষেকের ছবি, এলেন মোদি' এবার তৃণমূল ছাড়ছেন অর্জুন ?

Arjun Singh To Join BJP ? অর্জুন জানিয়ে দিলেন, 'কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন আমি তৃণমূলে আছি, না নেই।'

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : আবার বিস্ফোরক অর্জুন সিং( Arjun Singh )। টিকিট না পেয়ে রবিবার থেকেই বেসুরে বাজছেন তিনি। সোমবারই তিনি বলেন, প্রার্থী তালিকায় নাম না দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। এবার নিজের অফিস থেকে সরিয়েই ফেললেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) ও 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee )ছবি। আক্ষেপ করে বললেন, 'তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড'। সেই সঙ্গে স্পষ্ট ইঙ্গিত দিলেন, ফের ফুল বদলাতে পারেন অর্জুন। বললেন, পার্থ ভৌমিকের সঙ্গে অর্জুনের লড়াই হওয়া উচিত, মানুষের আবেগ আছে মোদিজির সঙ্গে ! অর্জুনের অফিসে যেখানে  জ্বলজ্বল করত মমতা - অভিষেকের ছবি, সেখানেই  লাগানো হল প্রধানমন্ত্রী মোদির ( PM Modi ) ছবি। কয়েক ঘণ্টার মধ্যেই পরিবর্তনের হাওয়া অর্জুনের ঘরে। তবে কি বিজেপির পথে অর্জুন? জল্পনা তীব্র। 

এই জল্পনা আরও প্রকট হল যখন তৃণমূল ছাড়ার আগেই সিএএ র সমর্থনে কথা বললেন  অর্জুন সিংহ। সেখানে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুর মিলল না। বললেন, ৫০ বছরের একটা লড়াই সম্মান পেল। '  CAA একটা নাগরিকত্ব, একটা সম্মান, তাদেরকে রিফিউজি বলে ডাকা হত... তাদের রিফিউজি বলে আখ্য়া দেওয়া হত ... সেখান থেকে তো অনেকটা সম্মান ... ৫০ বছরেj লড়াই তাদের, সেটা সম্মান পেল।'        

পঞ্চায়েত ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছিলেন ব্যারাকপুরের সাংসদ। কিন্তু তারপর তাঁকে লোকসভায় লড়ার টিকিটটাও দেওয়া হল না। তারপর থেকে  'শকড' তিনি।  আক্ষেপের সুরে বললেন, 'আমাকে বেইজ্জত করা হল'। 

অর্জুন জানিয়ে দিলেন, 'কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন আমি তৃণমূলে আছি, না নেই।' সোমবারই অর্জুন বলেছিলেন ফিরহাদ হাকিমের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। কিন্তু মঙ্গলে তিনি বললেন, ফিরহাদ ফোন করে ললিপপ দেওয়ার চেষ্টা করেছিলেন ! তাঁর প্রতিটি বাক্যেই আক্ষেপ, হতাশা স্পষ্ট। 

তাহলে কি আবার গন্তব্য বিজেপি ? অর্জুনের সুর এবার কিছুটা নরম। 'মোদিজি বলতেন, সম্পর্ক কারও সঙ্গে খারাপ করা উচিত নয়'। তাহলে কি সেই 'ভাল সম্পর্কে' ভর করে ফের ফুল বদলাবেন অর্জুন ? 

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি বললেন, 'দলে আমার প্রয়োজন ফুরিয়েছে। তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড'। আরও বড় আক্ষেপ, 'দেড় বছর আমার নষ্ট হয়ে গেল' 

 

আরও পড়ুন :

CAA কার্যকর, বাংলার ভোটে কতটা প্রভাব ? কী বলছেন বিশেষজ্ঞরা ?

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মুডে রাজ্য, জেলা থেকে শহর, প্যান্ডেলে উপচে পড়ল ভিড়
পুজো মুডে রাজ্য, জেলা থেকে শহর, প্যান্ডেলে উপচে পড়ল ভিড়
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget