এক্সপ্লোর

Mamata Banerjee: 'কোটি কোটি টাকা খরচ করে মহারাষ্ট্রে সরকার ভাঙছে', বিজেপিকে নিশানা মমতার

Maharashtra Crisis: শিবসেনার এই অন্তর্দ্বন্দ্বের জন্য গোড়া থেকে বিজেপিকে নিশানা করেছে উদ্ধব ঠাকরে শিবির। একই কথা মমতার মুখেও।

কৌশিক গাঁতাইত, আসানসোল: শিবসেনার অন্তর্দ্বন্দ্বে টালমাটাল মহারাষ্ট্রের (Maharashtra) জোট সরকার। শিণ্ডে অনুগামীদের পাল্লা ভারী হওয়ায় প্রায় কোণঠাসা উদ্ধব ঠাকরে শিবির। সূত্রের খবর, একনাথ শিণ্ডে অনুগামী শিবসেনার 'বিদ্রোহী' বিধায়করা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়তে পারে। এই পরিস্থিতির জন্য আসানসোলের সভা থেকে খোলাখুলি বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  এদিন ওই সভা থেকে তিনি বলেন, 'বিজেপির কোনও কাজ নেই, অপদার্থ। কোটি কোটি টাকা খরচ করে মহারাষ্ট্রে সরকার ভাঙছে। কোটি কোটি টাকা খরচ করে মহারাষ্ট্রে সব এমএলএ-গুলিকে বিক্রি করেছে, নিয়ে গিয়েছে। জনমত ভাঙছে। এর নাম কি গণতন্ত্র?'

নিশানা বিজেপির দিকে:
শিবসেনার এই অন্তর্দ্বন্দ্বের জন্য গোড়া থেকে বিজেপিকে নিশানা করেছে উদ্ধব ঠাকরে শিবির। বিজেপিই আড়াল থেকে ইন্ধন জুগিয়ে একনাথ শিণ্ডেকে (Eknath Shinde) দিয়ে এমন কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছে উদ্ধব শিবির। শিণ্ডে-অনুগামীরা সদলবলে বিজেপিশাসিত রাজ্য অসমের একটি হোটেলে গিয়ে রয়েছেন। এমনকী একসময়ে একনাথ শিণ্ডেই বলেছেন জাতীয় স্তরের একটি দল তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। সব মিলিয়ে বারবার অভিযোগের আঙুল উঠেছে বিজেপিরই দিকে। এরই মধ্যে সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য নিয়েও শোরগোল পড়ে। গতকাল কোচবিহারে সভা করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, '২০২৬ পর্যন্ত যেতে হবে না, ২০২৪-এই বিসর্জন দিয়ে দেব। অপেক্ষা করে থাকুন ২০২৪-এই সরকারকে বিসর্জন দিয়ে দেব।' এরপরেই মহারাষ্ট্র অনুষঙ্গ নিয়ে আসেন শুভেন্দু। তিনি বলেন, 'সবে তো মহারাষ্ট্র হয়েছে, এরপর ঝাড়খণ্ড, তারপরে রাজস্থান (Rajasthan)। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, রাজস্থানের পর বাংলায় পৌঁছে যাব।' এরপরেই তাঁর বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়ে।

আগেও তোপ মমতার:
সম্প্রতি উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ সহযোগী সঞ্জয় রাউতকে একটি মামলায় তলব করেছিল ইডি। তা নিয়েও বর্ধমানের সভা থেকে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি বলেন, 'যে সত্যি কথা বলবে, তাঁর বিরুদ্ধে হয় সিবিআই না হলে ইডি। আজ দেখলাম, মহারাষ্ট্রেও শিবসেনার একজন নেতার নামে সমস্ত সম্পত্তি অ্যাটাচ করে দিয়েছে ইডি। এইভাবে দেশ চলে না জীবন চলে। কেন ভয় দেখাবেন?' এদিন ফের মহারাষ্ট্র পরিস্থিতি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন: 'বিকাশবাবুদের বলুন, আপনি চাকরি বন্ধ করেছেন, আপনিই চালু করবেন', নিয়োগ-জট নিয়ে তোপ মমতার

সেরা শিরোনাম

News Live Update : নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget