এক্সপ্লোর

Mamata Banerjee: ভোট এলেই এক হয়ে যায় রাম-বাম-শ্যাম, নদিয়ায় বললেন মমতা

Nadia News: বুধবার নদিয়ার কৃষ্ণনগরে সভা করেন মমতা। সেখানেই বিরোধী শিবিরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন।

কৃষ্ণনগর: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে সমবায় নির্বাচনে জয়ী হয়েছে বাম-বিজেপি (CPM, BJP)। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সবক'টিই তাদের দখলে গিয়েছে। তৃণমূলকে (TMC) রুখতেই একজোটে লড়াই বলে তার পর মন্তব্য শোনা গিয়েছে দুই দলের প্রতিনিধিদের। নদিয়া সভায় তা নিয়ে মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata banerjee)। কংগ্রেসকেও (Congress) তার সঙ্গে যুক্ত করে, তিন বিরোধী দলকে 'রাম-বাম-শ্যাম' বলে উল্লেখ করেন তিনি।

কৃষ্ণনগরে একযোগে বিজেপি, সিপিএনম, কংগ্রেসকে আক্রমণ মমতার

বুধবার নদিয়ার কৃষ্ণনগরে সভা করেন মমতা। সেখানেই বিরোধী শিবিরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। মমতা বলেন, "বিজেপি শুধু বড় বড় কথা বলে। আর তার দুই শাগরেদ সিপিএম আর কংগ্রেস। কিচ্ছু করে না। ভোটের সময় রাম-বাম-শ্য়াম, গদাই-মাধাই-গদাই এক হয়ে যায়। দেখবেন ভাল করে, ভোটের আগে তিনটি দল এক হয়ে যায়। পরস্পরের সঙ্গে কানাঘুষো, রাজনৈতিক এবং অন্য জিনিসের আদান-প্রদান চলে। এমনটাই চলে আসছে। এই সত্যটা প্রকাশ করে দিন।"

আরও পড়ুন: Mamata Banerjee: ভোট এলেই এনআরসি ঢোকে মাথায়, বাংলা ভাগের চেষ্টা বিজেপি-র, নদিয়ায় বললেন মমতা

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বাম-বিজেপি জয়ী হয়েছে। ৬৩টি আসনের মধ্যে সবক'টিতেই জয়ী হয়েছে দুই দল। নন্দকুমারের বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলকে রুখতে সমবায় বাঁচাও মঞ্চ গড়ে ৬৩টি আসনে প্রার্থী দেয় বাম ও বিজেপি। ৪৬টি আসনে তৃণমূল প্রার্থী দিলেও পরে ৩৫ জন মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে আগেই ৫২টি আসনে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জয়ী হয় বাম-বিজেপি। তৃণমূলকে রুখতেই একজোটে লড়াই, এমন মন্তব্যও শোনা যায় দুই দলের প্রতিনিধিদের মুখে। 

নন্দকুমার সমবায় সমিতির ভোটের পরই তৃণমূলের মুখে গোপন আঁতাতের তত্ত্ব

তাতেই 'রাম-বাম' তত্ত্ব তুলে ধরতে শুরু করে তৃণমূল। দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ আগেই বলেন, "সিপিএম যে বিজেপির সঙ্গেই আছে, আরও একবার তা প্রমাণ হল।" এর পর কামারহাটির বিধায়ক মদন মিত্রও বুধবার এ নিয়ে মুখ খোলেন। বলেন, "আমি হুমকি দিচ্ছি না। আসা-যাওয়ার পথে সাবধান হবেন। রাস্তায় খানা-খন্দ রয়েছে, বাম্পার রয়েছে। কোথায় টপকে যাবেন নিজেদেরই বুঝতে অসুবিধা হবে। আমরা গুন্ডামি করে আটকাব না। গুন্ডামি ছাড়া এমন দাওয়াই আছে, যে তিন মিনিট লাগবে লাইনে আনতে।" তবে মদন হুঁশিয়ারির রাস্তায় গেলেও, মমতা গোপন আঁতাতের অভিযোগ তুলেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : প্রভাস মণ্ডলকে এনকাউন্টারের জায়গায় যাচ্ছেন ফরেন্সিক আধিকারিকরা
প্রভাস মণ্ডলকে এনকাউন্টারের জায়গায় যাচ্ছেন ফরেন্সিক আধিকারিকরা
TMC Leader To Samik Bhattacharjee: শমীক ভট্টাচার্যের পা ধরে কান্না তৃণমূল নেতার, 'ডিম থেকে বাঁচান' কাতর আর্জি
শমীক ভট্টাচার্যের পা ধরে কান্না তৃণমূল নেতার, 'ডিম থেকে বাঁচান' কাতর আর্জি
New Barrackpore News : ফূর্তির আখড়া আরও একটি কলেজের ইউনিয়ন রুমে, মিলল আপত্তিকর জিনিস
ফূর্তির আখড়া আরও একটি কলেজের ইউনিয়ন রুমে, মিলল আপত্তিকর জিনিস
Accident News: নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তিতে ধাক্কা সরকারি বাসের, শিলিগুড়িতে মর্মান্তিক মৃত্যু পথচারীর, পলাতক চালক-কন্ডাক্টর
নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তিতে ধাক্কা সরকারি বাসের, শিলিগুড়িতে মর্মান্তিক মৃত্যু পথচারীর, পলাতক চালক-কন্ডাক্টর

ভিডিও

Baruipur Case: বারুইপুরে প্রভাস মণ্ডলকে এনকাউন্টারের জায়গায় ফরেন্সিক আধিকারিকরা | ABP Ananda
Abhishek Banerjee : কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Monohora GI Tag: মন হরণ করা স্বাদ, GI ট্যাগ পেল জনাইয়ের বিখ্যাত মনোহরা মিষ্টি | ABP Ananda
Calcutta Highcourt : ২১ জুলাইয়ে সভা করার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা 'কালীঘাট তৃণমূল'-র
Laketown Incident: শহরে ফের আরেক ভয়াবহ ঘটনা, লেকটাউনে ৬ বছরের শিশুকন্যাকে নির্যাতন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget