এক্সপ্লোর

Mamata Banerjee : 'সীমানা মেনে চলা দরকার' বললেন মুখ্যমন্ত্রী, সমালোচনায় বিশিষ্টরা

Mamata Banerjee : প্রসঙ্গত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ কোনও বিজ্ঞাপন পায় না এবিপি আনন্দ।

কলকাতা : যুক্তি-তক্কো (Jukti Tokko) অনুষ্ঠানের প্রসঙ্গ টানলেন, চ্যানেলের ক্যাচলাইন ধরে 'সীমানা মেনে চলার' কথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আইনি ব্যবস্থার হুমকির পাশাপাশি বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপন দেওয়া থেকে বিরত থাকতে বললেন। পাশাপাশি জনসাধারণের উদ্দেশে বার্তা দিলেন, 'খবরের চ্যানেল নয় সিরিয়াল দেখুন।' প্রসঙ্গত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ কোনও বিজ্ঞাপন পায় না এবিপি আনন্দ।

মিলনমেলা প্রাঙ্গনের নব কলেবরে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ রূপে উদ্বোধনের মঞ্চে অতিথিদের সামনেই এবিপি আনন্দ-র (ABP Ananda) উদ্দেশে এমনটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনন্দবাজার পত্রিকা প্রসঙ্গেও তিনি বলেন, 'আনন্দবাজারের তো জুড়ি নেই। শুধু নেগেটিভ, নেগেটিভ আর নেগেটিভ।' 

আর মুখ্যমন্ত্রীর যে বক্তব্যের সমালোচনায় মুখর বিশিষ্টরা। অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী (Biswanath Chakraborty) থেকে রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত (Paankaj Dutta) সকলেই 'সংবাদমাধ্যমের স্বাধীনতার সীমানা টেনে দেওয়ার চেষ্টা' বলে মুখ খুললেন। মধ্যপ্রদেশ হোক বা ওড়িশা স্বাধীন সংবাদমাধ্যমের পদক্ষেপে রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া কীরকম হতে পারে, সেটা দেখেছে গোটা দেশই। এহেন ঘটনা আগেও কম ঘটেনি। 

মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর বক্তব্য, 'কোন খবর কতক্ষণ কীভাবে দেখানো হবে সেটা তো সম্পূর্ণ এডিটোরিয়াল চয়েস। এটাই তো সংবাদমাধ্যমের স্বাধীনতা। সেটা অন্য কেউ নির্ধারণ করে দিতে পারেন না। মুখ্যমন্ত্রীও নয়। কোনও রাজনৈতিক নেতা নয়, ভারতবর্ষের সংবিধান সংবাদমাধ্যমের স্বাধীনতার অধিকার দিয়েছে।'

রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত বলেছেন, 'এর্মাজেন্সি পর্বে কার্যত সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করে দেওয়া হয়েছিল। দিনের পর দিন যার প্রতিবাদে কাগজের সম্পাদকীয় ফাঁকা ছেড়ে রাখা হত। এসে বলা হত কী লিখেছেন দেখান। সেই সময়ের জঙ্গলরাজ বাংলা অতিক্রম করেছে। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ধরনের পরোক্ষ হুমকি বাংলার মানুষ ভাল ভাবে নেমে না।'

আরও পড়ুন- ‘ঘটনাটা দুর্ভাগ্যজনক, কিন্তু ছেলেটার সঙ্গে অ্যাফেয়ার ছিল’, হাঁসখালিকাণ্ডে মন্তব্য মুখ্যমন্ত্রীর

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশজুড়ে 'সেবা সংকল্প অভিযান' আয়োজন, জানালেন অমিত শাহ
প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশজুড়ে 'সেবা সংকল্প অভিযান' আয়োজন, জানালেন অমিত শাহ
SIM Card Fraud: ISI-র চক্রান্ত ? ভারতীয় পরিচয়পত্র দিয়ে ২৫০-র বেশি সিম তুলে তথ্য পাচারের অভিযোগ
ISI-র চক্রান্ত ? ভারতীয় পরিচয়পত্র দিয়ে ২৫০-র বেশি সিম তুলে তথ্য পাচারের অভিযোগ
Tarak Singh: রবিবার ভরদুপুরে আচমকা রাজ্য বিজেপির দফতরে সপরিবার হাজির 'ঋতব্রত তৃণমূল'-এর তারক সিং, কীসের ইঙ্গিত ?
রবিবার ভরদুপুরে আচমকা রাজ্য বিজেপির দফতরে সপরিবার হাজির 'ঋতব্রত তৃণমূল'-এর তারক সিং, কীসের ইঙ্গিত ?
Suvendu Adhikari: বিশ্ব গন্ডার দিবসে জলদাপাড়ায় যেতে পারেন মুখ্যমন্ত্রী, অক্টোবরে বক্সায় বাঘ ছাড়ার পরিকল্পনা
বিশ্ব গন্ডার দিবসে জলদাপাড়ায় যেতে পারেন মুখ্যমন্ত্রী, অক্টোবরে বক্সায় বাঘ ছাড়ার পরিকল্পনা

ভিডিও

Kunal Ghosh News : ‘নির্বাচন কমিশনে যে বিষয়টা চলছে, তা নিয়ে মন্তব্য করব না’, বললেন কুণাল ঘোষ | ABP
TMC News : 'Derek O'Brien কি Chief Election Commissioner হয়েছেন?', ডেরেককে খোঁচা Ritabrata Banerjee-র
Kunal Ghosh : একটা গোটা শিক্ষা ব্যবস্থাকে ধর্মের ভিত্তিতে দাগিয়ে দেওয়া বোধ হয় ঠিক নয় : কুণাল ঘোষ
Samik Bhattacharya : 'মাদ্রাসায় ভারত বিরোধী প্রচার চলেছে...', বললেন BJP রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
Derek O'Brien : 'ডেরেকরা কোনওদিন রাজনীতি করেছে? পিচ রাস্তায় পতাকা নিয়ে হেঁটেছে?', খোঁচা তাপস রায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget