এক্সপ্লোর

SIR in Bengal: ‘SIR না করতে দিলে রাষ্ট্রপতি শাসন জারি করত’, সরাসরি শাহকে নিশানা মমতার, বললেন, ‘আমরা অত বোকা নই বাবুমশাই’

Mamata Banerjee: বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরে সভা করেন মমতা।

বহরমপুর: পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR হতে দেবেন না বলে গোড়ায় ঘোষণা করেছিলেন। যদিও শেষ পর্যন্ত রাজ্যে SIR আটকানো যায়নি, কাজ এই মুহূর্তে শেষ হওয়ার পথে। সেই নিয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, SIR করতে না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হতো। তিনি 'চালাকি' ধরে ফেলেছেন। (Mamata Banerjee)

বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরে সভা করেন মমতা। সেখান থেকেই SIR নিয়ে শাহকে আক্রমণ করেন তিনি। মমতা বলেন, "নিশ্চিন্তে থাকুন। SIR-এর নামে ভয় পাবেন না। নিজেদের কাগজপত্রগুলো ঠিক মতো জমা দিন। ওরা টাইমটা বেছে নিয়েছে। যদি SIR না করতে দিতাম আমরা, তাহলে নির্বাচনে না করে, রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন? চালাকিটা অমিত শাহের।  আমরা অত বোকা নই! বাবুমশাই! গোদিভাই! আমরা করব, করে দেখাব। আমরা করব, আমরা লড়ব, আমরা গড়ব, আমরা জিতব। আমাদের ভাতে মারা যাবে না, আমাদের মাটি কেড়ে নেওয়া যাবে না, আমাদের সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না। এটা আমাদের সাংবিধানিক অধিকার।" (SIR in Bengal)

মমতা আরও বলেন, "নিশ্চিন্তে থাকুন। আপনাদের নিরাপত্তা, আপনাদের অধিকার, আপনারা যেভাবে আছেন, সেভাবেই থাকবেন। কেই বিতাড়িত হবেন না। আর যদি বিতাড়িত করে সীমান্ত থেকে, আমি যেমন মৎস্যজীবীদের ফিরিয়ে আনি, কোর্টে মামলা করে ফিরিয়ে আনি। বিচার এখনও আছে। বিচারের বাণী যাতে নীরবে, নিভৃতে না কাঁদে, তার জন্য সর্বদা আপনাদের পাশে আছি আমরা। ছিলাম, আছি, থাকব, শান্তির সঙ্গে বাঁচব।"

মমতা এদিন জানান, এই মাটিতে জন্মে তিনি গর্ববোধ করেন। তাই পশ্চিমবঙ্গ ছেড়ে কোথাও যান না। তিনি বলেন, "বাংলার মাটি বড্ড ভালবাসি। বাংলার মাঠঘাট, বাংলার পুকুর, বাংলার ধানের ক্ষেত, শস্য-শ্যামলা, আম থেকে আমসত্ত্ব, সবটা নিয়েই জীবন। আমি শুধু মানুষকে বলি, আমাকে এভাবেই থাকতে দাও। আমি জানি মানুষের কাছে মাথা নত করতে পারি। আর বিজেপি-র কাছে মাথা উঁচু করে চলব, আকাশপ্রমাণ। বলব, জো হমসে টকরায়েগা, চুর চুর হো জায়েগা। আমি ছাড়ব না, যারা ছাড়ে ছাড়ুক, আমরা ছাড়ব না।"

অন্য দিকে, আজই নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত প্রায় ৫৩ লক্ষ ভোটারের নাম বাদ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মৃত ভোটার হিসেবে চিহ্নিত ২৩ লক্ষ ৪৮ হাজার ৯৫। স্থানান্তরিত ১৮ লক্ষ ৫৫ হাজার ৩০২ জন। ডুপ্লিকেট ভোটার হিসেবে ১ লক্ষ ২২ হাজার ৩০৩ জনকে চিহ্নিত করেছে কমিশন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget