এক্সপ্লোর

Mamata Banerjee: ‘এজেন্সি দেখিয়ে কতদিন চলবে?’ বিজেপি-কে আক্রমণ মমতার, ‘টাইট করে ছাড়ব’, পাল্টা শুভেন্দু

Suvendu Adhikari: বৃহস্পতিবার মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচিতে শামিল হন মমতা।

আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও পার্থপ্রতিম ঘোষ: তৃণমূলে (TMC) নবজোয়ার কর্মসূচি থেকে ফের এজেন্সি ইস্য়ুতে সুর চড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। মোদি সরকারের (BJP) বিরুদ্ধে আক্রমণ শানিয়ে, তিনি বলেন, "যত ইডি সিবিআই আসুক। নতুন সরকার এলে সব প্রত্য়াহার হয়ে যাবে।" অন্য় দিকে, এ দিনই পূর্ব মেদিনীপুর থেকে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গলায় ফের শোনা গেছে এজেন্সি নিয়ে হুঁশিয়ারি (Panchayat Elections 2023)।

বৃহস্পতিবার মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচিতে শামিল হন মমতা। সভা করেন ইংরেজবাজারে। সেখান থেকে বিজেপি-কে নিশানা করেন। মমতা বলেন, "তৃণমূলের সবাই চোর! তোমরা সাধু! আগে উত্তর দে ব্যাপম নিয়ে কী হয়েছে। ৫৪ জন লোক মারা গিয়েছে... যখন যেখানে খুশি ঢুকে যাচ্ছো। কাগজ নিয়ে আসছ। পরে বুঝবে কত বেআইনি কাজ করছ। "

এ নিয়ে মমতাকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তাঁর বক্তব্য, "তৃণমূলে সবাই চোর।চোর ধরো, চোর ধরো... উনি চোরেদের রানি।"

মমতা বন্দ্য়োপাধ্য়ায় যেদিন মালদায় পা রেখেছেন, সেদিনই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক, কৃষ্ণকল্য়াণীর রায়গঞ্জের বাড়িতে হানা দিয়েছে আয়কর বিভাগ। আবার বৃহস্পতিবার মমতা যখন মালদায় প্রশাসনিক সভা এবং তার পর অভিষেকের কর্মসূচিতে অংশ নিচ্ছেন, সেই সময় কলকাতা-সহ জেলার পাঁচ ঠিকানায় একসঙ্গে তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। এই প্রেক্ষাপটে মালদায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচি থেকেও এজেন্সি ইস্য়ুতেই বার বার সরব হলেন মমতা।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘অনশন, আন্দোলন, আঘাত...আমি আসলে জীবন্ত লাশ’, সংগ্রামের কথা তুলে ধরলেন মমতা

পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা ও সোনা উদ্ধার হওয়ার পর হতবাক হয়ে গেছে গোটা বাংলা। রাশি রাশি টাকা, নোটের বান্ডিল উদ্ধার হতে দেখা গিয়েছে। যদিও মমতার বক্তব্য, "সিনেমায় কী করে, প্রথমে আর শেষে একটা নোট, মাঝে কিছু নাই। এই ফাঁদ করোনি তো ভাই! কতদিন চলবে। এজেন্সি দেখাও। জেলে ভরে দাও। ভয় দেখাও, ভীতি দেখাও। মিথ্যা মামলা করো। যত ইডি সিবিআই আসুক। নতুন সরকার এলে সব উইথড্র হয়ে যাবে। মামলাতেও জিতবে না।"

সিবিআই, ইডি, এনআইএ এবং আয়কর, এই চার কেন্দ্রীয় এজেন্সির লাগাতার তদন্ত-অভিযান চলছে বাংলায়। পর্থ চট্টোপাধ্য়ায় থেকে মানিক ভট্টাচার্য,
অনুব্রত মণ্ডল থেকে জীবনকৃষ্ণ সাহা, তৃণমূলের দাপুটে নেতা-প্রাক্তন মন্ত্রী-বিধায়করা এখন জেলে। এই পরিস্থিতিতে মালদা থেকে তোপ দাগলেন মমতা। তাঁর কথায়, "গ্রামে একটা পটাকা ফাটলে এনআইএ-কে পাঠিয়ে দিচ্ছে। শুধু হুমকি দিচ্ছে বাড়িতে এজেন্সি পাঠিয়ে দেব। যদি ইডি, সিবিআই আসে বলবেন ,কত কী করবি! আর আপনাদের কী করবে ,গরিব মানুষ আপনারা। ইডি, সিবিআই পাঠানো মানে ধামাকা। অফিসার বলছে, 'ওর বিরুদ্ধে কোনও মামলা নেই । কী করব?' বলছে, ধামাকা মাচিয়ে দাও।"

আরও পড়ুন: Do You Know: রান্নার তেলের বোতলে কেন এমন ঢাকনা থাকে জানেন?

এর পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, "আসছে এনআইএ, কে বাঁচাবে দেখব। একবালপুর, মোমিনপুর ঠান্ডা হয়েছে। বাকচাও ঠান্ডা হবে। লড়াই অনেক বাকি আছে। আমি শুভেন্দু অধিকারী, টাইট করে ছাড়ব। আমার উপর ভরসা রাখুন"

নিয়োগ দুর্নীতি থেকে গরুপাচার-সহ বিভিন্ন ইস্য়ুতে ইডি, সিবিআই, আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় এজেন্সি সক্রিয়। অন্য় দিকে, তা নিয়ে বাগযুদ্ধের পারদ তুঙ্গে। কিন্তু, শেষমেশ দুর্নীতির চাঁইদের নাম সামনে আসবে কবে? তাঁরা কি গ্রেফতার হবেন? সেটাই দেখার।

সেরা শিরোনাম

Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget