এক্সপ্লোর

Mamata Banerjee : 'কুড়মি-আদিবাসীদের মধ্যে গন্ডগোল লাগাতে চায়' মণিপুর প্রসঙ্গ টেনে আক্রমণ মমতার

Kurmi-Adibashi : গণ্ডগোল করাতে অনেক নেতাকে কয়েক কোটি টাকা দিয়েছে বিজেপি। অভিষেক, বীরবাহার কনভয়ে হামলা, কিন্তু কিসের জন্য?

অনির্বাণ বিশ্বাস ও ঝিলম করঞ্জাই, শালবনি : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় সরগরম রাজ্য-রাজনীতি। আক্রমণের সঙ্গে কুড়মিদের যোগ রয়েছে কি না, তা নিয়েও চলছে জোর তরজা। এর মাঝেই আক্রমণ প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মণিপুরের প্রসঙ্গ টেনে তৃণমূল নেত্রীর আক্রমণ, কুড়মি-আদিবাসীদের মধ্যে গন্ডগোল লাগাতে চাইছে বিজেপি।

গতকালের প্রসঙ্গ টেনে আদিবাসী মেয়ের গায়েও হাত দিয়েছে বিজেপি (BJP), অভিযোগ শানান তৃণমূলনেত্রী। 'মন্ত্রীর গাড়িতেও ভাঙচুর চালিয়েছে, আদিবাসী মহিলা, তারও গাড়ি ভেঙেছে। কুড়মিদের নাম করে বিজেপির স্লোগান দিয়ে, তারাই অত্যাচার করেছে। আসলে কুড়মি-আদিবাসীদের মধ্যে গন্ডগোল লাগাতে চাইছে। প্রচুর টাকা নিয়ে যে কাজে নেমেছে।'  

মমতা বন্দ্যোপাধ্যায় টেনে এনেছেন মণিপুরের প্রসঙ্গও। আগুন লাগলে কিন্তু সবার ঘরেই লাগে, এনআরসি নিয়ে আক্রমণ শানান মমতা। 'মণিপুরে কী হচ্ছে? কয়েকশো মৃত্যু, আজ পর্যন্ত ওরা যায়নি কেন? মণিপুরে রক্ত ঝরছে, কেউ নাচাগানা করে বে়ড়াচ্ছে। আমিও মণিপুর যেতে চাই, কিন্তু অনুমতি দেবে না। সেখানেও কী হয়েছে জনজাতিদের মধ্যে বিরোধ লাগিয়েছে।'

মমতার আক্রমণ, 'মণিপুরের মতোই জাতি হিংসা ছড়াতে চায় বিজেপি। এবার কুড়মি আর আদিবাসীদের মধ্যে লাগিয়ে দিতে চায় বিজেপি। গণ্ডগোল করাতে অনেক নেতাকে কয়েক কোটি টাকা দিয়েছে বিজেপি। অভিষেক, বীরবাহার কনভয়ে হামলা, কিন্তু কিসের জন্য? দিল্লি আমাকে চমকায়, কিন্তু আমি চোখ রাঙানি কেয়ার করি না।' যার পরে তাঁর আক্রমণ, 'অশান্তি ছড়িয়ে আর যাই হোক বাংলাকেও শেষ করা যাবে না, তৃণমূলকেও নয়'।

আরও পড়ুন- শালবনি হাসপাতালে ঝটিকা সফর মুখ্যমন্ত্রীর, সরেজমিনে খতিয়ে দেখলেন নতুন সুপার স্পেশালিটি ভবন

শালবনিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, 'আদিবাসীদের জমি যাতে দখল না হয়, তার জন্য আমরা ব্যবস্থা করেছি। আমরা জয় জহর করেছি, স্কুল-কলেজে পড়া বিনামূল্যে করেছি, কী বাকি আছে? ভাদুতলা, নেতাই, লালগড়-আমি আগেও দেখে গিয়েছি। একদিন জঙ্গলমহলে আমি আসতাম, চারিদিকে রক্ত'। 

এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) বিজেপিকে আক্রমণ শানান। শালবনিতে নবজোয়ার যাত্রার মাঝে তাঁর বার্তা, 'ষড়যন্ত্র করে লাভ নেই, কোনও কাজ হবে না, ১০০দিনের বকেয়া টাকা দিল্লি থেকে ছিনিয়ে আনতে হবে। মোদির কাছে রিমোট কন্ট্রোল থাকলে, জনগণের কাছেও ইভিএম আছে। বুথে বুথে গিয়ে বলুন, নোট পাল্টাবেন না, প্রধানমন্ত্রীকে পাল্টান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিচ্ছে। একদিকে তৃণমূল দিচ্ছে, অন্যদিকে বিজেপি নিচ্ছে'।

আরও পড়ুন: Lifestyle: শুধু বাইরে নয়, ঘরেও দরকার সান স্ক্রিন, মানেন অনেকেই

সেরা শিরোনাম

News Live Update : গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget